
বাংলাদেশ হিন্দু সেবা সংঘ এর পক্ষ থেকে অত্যন্ত পানাঞ্চল ভাবে পূজা পালন করা হচ্ছে এবার। প্রথমবারের মত প্যারিসের উপকণ্ঠ লাকর্ণভে এসংগঠনের পক্ষ থেকে পূজামণ্ডপ তৈরী করা হয়েছে। সন্ধ্যা নামতেই ঝলমলিয়ে ওঠে পূজা মণ্ডপ।

মণ্ডপে প্রতিমা বসিয়ে সন্ধ্যায় পূজা ও আরতি চলছে। আলোচনাসভা ও গান বাজনার আয়োজন চলছে প্রাণের উচ্ছাসে ।
অষ্টমীর দিন সন্ধ্যা থেকেই মন্দিরে ভিড় লক্ষ্য করা যায়। দীর্ঘ লাইন দাঁড়িয়ে ভক্তরা মন্দিরে প্রবেশ করছেন। মণ্ডপের মাঝে দর্শনাথীরা একে অপরের সাথে করছেন কুশলবিনিময়।
উৎসবের সঙ্গে মিল রেখে সবাই সাধ্যমতো পোশাক পড়ে আসেন প্রতিমার পায়ে অঞ্জলি দিতে। পরিবারের সকলের মঙ্গল কামনায় দেওয়া হয় ভোগ আর নৈবেদ্য। কাসার বাসনে ফুল, বেলপাতা, ধান, দুর্বাসহ ফলমূল দিয়ে সাজানো হয় মায়ের ভোগ।

পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ হিন্দু সেবা সংঘ ফ্রান্সের নেতৃবৃন্দ প্রত্যাশা করছেন আগামী বছর আরো ব্যাপক আয়োজনে পূজা পালন করা হবে।এসময় উপস্থিত ছিলেন রতন সাহা , বজকৃষ্ণ ঘোষ ,বিষ্ণু বৈষ্ণা ,প্রভাত সরকার ,সুমন মল্লিক ,সুজিত মন্ডল ,গান্ধী বিশ্বাস ,টুটুল পাল ,বিপ্লব সাহা ,লিপন সাহা ,সাজু দে ,অজয় কৃষ্ণ রাগবি ,রণজিৎ বাড়ৈ , মানিক দাস সহ বাংলাদেশ হিন্দু সেবা সংঘ ফ্রান্সের নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন এবারের উৎসব ব্যাপকতা বেশি। অন্য বারের তুলনায় পুজাও বেশি হচ্ছে। চাকচিক্যও বেশি”।দুর্গাপূজা সবচেয়ে বড় পূজা।
মন্ডপে মন্ডপে আনন্দ করছি। সারাবছর যাতে এ আনন্দ করতে পারেন সে প্রত্যাশা ও করছেন অনেকে।
