লাকরণভে উদ্বোধন হলো ওয়ান ওয়ার্ল্ড মানি ট্রান্সফারের শাখা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিকে সেবা দানের লক্ষে প্যারিসের মেট্রো লা করোনোভ এলাকায় উদ্ভোধন হলো ওয়ান ওয়ার্ল্ড মানি ট্রান্সফার এর আরেকটি প্রতিষ্ঠান ।

এ প্রতিষ্ঠানের উদ্বোধনের ফলে লাকরণভ এলাকায় বসবাসরত প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে প্রেরণের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেলো ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি । বিশ্বস্ততার সাথে দ্রুত সময়ে লাকরনভ এলাকার প্রবাসীরা দেশে এখন থেকে টাকা প্রেরণ করতে পারবেন।

ওয়ান ওয়ার্ল্ড চেয়ারম্যান মেহমুদ আলম প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন শামীম মোল্লা ও কাজল মোহাম্মদ।

এসময় মেহমুদ আলম বলেন নিজস্থ প্রতিষ্ঠান বৃদ্ধি করে কমিউনিটিতে কর্মসংস্থান সৃষ্টি হলেই ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি সমৃদ্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *