পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে মোমেন কে ফ্রান্স আওয়ামী লীগ এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

ফ্রান্স আওয়ামীলীগ আয়োজিত বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন আগামী বছর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীকে মুজিব বর্ষ ঘোষণা করেছে সরকার। দেশে বিদেশে আগামী বছরে ব্যাপক আয়োজনে বাংলাদেশকে তুলে ধরতে হবে। ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা বেনজির আহমদ সেলিম। এবং অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেইন কয়েছ। এসময় বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর প্রধান মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ,সিনিয়র সহ-সভাপতি এমএ কাশেম, সহ সভাপতি আবুল কাশেমসহ অন্যান্যরা। দক্ষ জনশক্তি তৈরিতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন কর্মকান্ড প্রবাসী বাংলাদেশিদের মাঝে তুলে ধরতে দলের নেতা-কর্মীদের কাজ করতে হবে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী কে ফ্রান্স আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলেল অভ্যর্থনা জানায়।
