সকল প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী

ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের সুস্থতা কামনা করে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা প্যারিসের বাংলাদেশ অভারভিলা জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ,আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহ-সভাপতি এম এ কাশেম ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ,সহসভাপতি আবুল কাশেম,সুনাম উদ্দিন খালিক , কামরুল হাসান বকুল, জাকির হোসেন ভূঁইয়া, সুব্রত ভট্টাচার্য শুভ।
উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম মিয়া জামিল , যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী , অধ্যাপক অপু আলম, ফয়ছল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, প্রচার সম্পাদক আমিন খান হাজারী, আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মাহমুদুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আরমান চৌধুরী, যুবলীগ নেতা কামাল মিয়া , নগর আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, ফ্রান্স শ্রমিকলীগ প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম জয়,আমরা মুক্তিযোদ্ধার সন্তান ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন ।
এদিকে ফ্রান্স আওয়ামীলীগের প্রবীণ এ নেতার সুস্থতা কামনা করে দেশ বিদেশে সকল নেতাকর্মী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।এসময় তিনি টেলিফোনে বেনজির আহমদ সেলিমের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
গত মঙ্গলবার দিবাগত রাতে আকস্মিক অসুস্থতার পর শেভরন বদু’র একটি হাসপাতালে তিনি ভর্তি হন। বর্তমানে ইউরোপের সবচেয়ে উন্নত হাসপাতাল হিসেবে পরিচিত পিতিয়ে ছাল পেতরিয়ের হাসপাতাল চলতেছে।
