
প্যারিসের লাকরণভে এক অভিজাত রেস্টুরেন্টে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ফ্রান্সের কার্যকরী কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার আয়োজিত এ সভায় সংগঠনের সভাপতি কবির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরোয়ার হোসেইন টিপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন দুলু।
এসময় আরো বক্তব্য রাখেন আতিক আহমদ, জুমেল আহমদ , হুসেন আহমদ ,জাহেদ আহমদ ,হারুনুর রশিদ অনি , জাকির হোসেন , মোস্তফা উদ্দিন।

দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৫১সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি তারেক আহমদ , সিনিয়র সহ-সভাপতি এমাদ উদ্দিন , সহ-সভাপতি ছাইদুল ইসলাম , মনজুর আহমদ, আকতার হোসেন , গিয়াসউদ্দিন , যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সহ সাধারণ সম্পাদক রুহেল আহমদ , জুবের আহমদ ,জয়নুল হক , সোহেল আহমদ. এফাজ খান রনি , অর্থ সম্পাদক মাহমুদ হাসান ,প্রচার সম্পাদক হাসান আহমেদ,সহ প্রচার সম্পাদক আনোয়ার হোসেন লিটন ,দপ্তর সম্পাদক জাকারিয়া হাসান, সহ-দপ্তর সম্পাদক ফাহিম আহমদ ,সাংস্কৃতিক সম্পাদক সাইফ খান সুমন , সহ-সাংস্কৃতিক সম্পাদক কিবরিয়া আহমদ , সমাজসেবা বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন , সদস্য এনাম উদ্দিন , মাহমুদুর রহমান লায়েক।

এসময় বক্তারা বলেন মাথিউরা প্রবাসীদের কল্যানে কাজ করার পাশাপাশি এ সংগঠন এলাকার গরিব অসহায় মানুষের কল্যানে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক ফ্রান্সে বসবাসরত মাথিউরা,র সকল প্রবাসীদেরকে আন্তরিক হয়ে সংগঠনের অগ্রযাত্রায় সহযোগিতার আহ্বান জানান।

