মক্কা-মদিনার ইমাম নিয়ে সরকারের প্রতারণা ! 

জাফর তালহা , ফ্রান্স থেকে – 

সৌদী ‍আরবের ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ এর ছবি

মক্কা-মদিনার দুই ইমামকে ঢাকায় দাওয়াত দিয়েও আনতে না পেরে এখন যে নাটক করছে তাতে খু্বই আশ্চর্য হলাম। সরকার এ নিযেও নাটক করতে পারে? শেখ হাসিনা এ নিয়েও নাটক করতে পারেন?

‘মক্কা-মদিনার দুই ইমাম ঢাকায় এসেছেন‘, ‘শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন’, ‘আজ বিকালে সোহওয়ার্দী উদ্যানে একটা মহাসমাবেশে বক্তব্য রাখবেন’, ‘সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে’– এই সংবাদগুলো পড়ে হাসবো না কাঁদবো বুঝতে পারছিনা।
খবরে প্রকাশ সৌদি আরবের মক্কার পবিত্র কাবা শরীফ মসজিদুল হারামের ইমাম শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম এবং মদিনার পবিত্র মসজিদে নববীর সিনিয়র ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিম মঙ্গলবার বাংলাদেশে এসেছেন। তারা শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন বুধবার।
আসলে ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম এবং ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিম মক্কা ও মদীনার ইমাম নন। তারা সৌদী ‍আরবের ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা। আর এদেরকে নিয়ে বাংলাদেশে বির‍াট আয়োজন চলছে! মক্কা-মদীনার ইমাম বলে চালিযে দিয়ে সারা দেশ থেকে হাজার হাজার ইমাম, আলেম ঢাকায় আনা হয়েছে।
পবিত্র মক্কার মসজিদুল হারামের ইমাম হলেন ড. শায়খ আবদুর রহমান আস সুদাইসি ও মদিনা শরীফের মসজিদে নববীর সিনিয়র ইমাম হলেন শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল হুযাইফি। সরকার কিভাবে অন্য দু’জনকে এদের জায়গায় বসিয়ে নাটক করছে?
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত করা হয় মক্কা-মদীনার দুই ইমামকে। গত ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি বৈঠকে মক্কা ও মদিনার দুই ইমামের ঢাকায় আনার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাস্থ সৌদি দূতাবাসের সঙ্গে কথা বলে দুই ইমামকে দাওয়াত দিতে চার সদস্যের প্রতিনিধি দল ৭ মার্চ আমন্ত্রণপত্র নিয়ে সৌদি আরব যান। তারা ফিরে এসে বলেন, ‘দুই ইমামই বাংলাদেশের দাওয়াত কবুল করেছেন। এখন শুধু তারিখ চূড়ান্ত বাকী।’ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিবছর জাঁকজমকের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
২২ মার্চ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী হলেও এবার একটু পিছিয়ে দেওয়‍া হয় এবং এটা সোহরাওয়ার্দী উদ্যানে করান সিন্ধান্ত হয় দুই ইমামকে নিয়ে করা হবে বলে।

কিন্তু বর্তমান সরকারের উপর নাখোশ দুই ইমাম ঢাকা আসতে রাজি হননি। সরকার অনেক পায়ে হাতে ধরেও এদেরকে আনতে পারেনি। সরকার এই ব্যর্থতা ঢাকতে অন্য দুই জনকে পরিচয় করি দিচ্ছে মক্কা-মদীনার ইমাম হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.