ব্যতিক্রমী আয়োজনে ফ্রান্সে উদ্বোধন হলো বাংলাদেশী রেস্টুরেন্ট কুকড বাই মাম্মা

দেশীয় আমেজে ফ্যাশন শো , পিঠা মেলা

শীত মানেই পিঠা-পুলির আয়োজন।ফ্রান্সে ব্যস্ত নাগরিক জীবনে পিঠা-পুলির স্বাদ ছড়িয়ে দিতে প্যারিসের মেরি দ্যা ইভরিতে কুকড বাই মাম্মা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আয়োজন করে পিঠা মেলার। চলে প্রতিযোগিতাও। খাওয়ার সাথে দেখার মজাও কম ছিলোনা । পরিচিতি ঘটে নানান রকম ও স্বাদের পিঠা-পুলির সাথে ফরাসি ও বাংলাদেশী নানা শ্রেণী পেশার মানুষের।

বাহারি ডিজাইনের দেশীয় পোশাক নিয়ে ছিলো ফ্যাশন শো। নামিদামি ফরাসি ও বাংলাদেশী মডেলদের অংশগ্রহণে ফ্যাশন শো ছিল ব্যতিক্রমী আয়োজন। ৫টি গরূপে বিভক্ত হয়ে নকশি পিঠা প্রতিযোগিতা হয় পিঠা মেলায়। কৌতুক , অভিনয় ,আবৃতি সন্ধ্যাকে করে মনোমুঘ্ধ।

কুকড বাই মাম্মার পরিচালক আবেদা আশিক বলেন দেশীয় ঐতিহ্যের পোশাকাদি ও পিঠার সাথে পরিচয় করিয়ে দিতেই ছিল এই পিঠা মেলা ও ফ্যাশন শো। বিভিন্ন নামধারী এসব পিঠার নাম হয়ত কারো জানা নেই, তাই রান্না করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব পিঠা পরিবেশন করে সবাইকে পরিচয় করিয়ে দেয়াই ছিলো মেলার উদ্দেশ্য । মেলায় দক্ষতা দেখিয়ে রকমারি পিঠা পরিবেশন করতে পেরে আনন্দিত অংশগ্রহণকারীরাও।

ফরাসিদের সাথে বাংলাদেশের ঐতিহ্য পরিচিত করতেই এমন আয়োজন সবসময় করবে এ রেস্টুরেন্ট।

রেস্টুরেন্টের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.