ফ্রান্স জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় বিভাগ চ্যাম্পিয়ান বাংলাদেশী ক্লাব পি কে আর

ঐতিহাসিক বিজয় এনে দিয়েছে বাংলাদেশী ক্রিকেট ক্লাব প্যারিস নাইট রাইডার্স। শ্রীলংকান ক্রিকেট ক্লাব লিল কে হারিয়ে অসাধারন জয় এনেছে বাংলাদেশী সোনার ছেলেরা।

টি টেন ফরমেটের এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে পি কে আর ১০ ওভারে ১০৯ রান করে।

জবাবে লিল ব্যাট করতে নেমে পি কে আর এর নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পরাস্ত হতে বাধ্য হয়। পরিশেষে ২৯ রানের ব্যবধানে বিশাল জয় পি কে আর।

পি কে আর এর মকবুল , নিয়ন , ফোরকান , মুন্না ১ উইকেট করে তুলে নেন।

এসময় বিজয়ের মুহূর্তে মাঠে উপস্থিত ছিলেন পি কে আর এর প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেইন পাটোয়ারী , ক্লাবের মিডিয়া পার্টনার ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির , ও ক্লাবের উপদেষ্টা বাংলা অটো ইকুলের পরিচালক সালাম হোসেইন রহমান।

এসময় কবির হোসেইন পাটোয়ারী বলেন এ বিজয় শুধু ক্লাবের নয় সমগ্র বাংলাদেশ এর। এসময় ক্লাবের প্রেসিডেন্ট জুবাইদ আহমদ ক্লাবের খেলোয়াড় , পৃষ্ঠপোষক, ও ফ্রান্সের বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *