ফ্রান্সে জনপ্রিয় সংগঠন ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রূপের উদ্যোগে আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে স্পন্সর হিসাবে থাকছে মিনহা গ্রূপ। প্যারিসে উবার ও ডেলিভারো কোম্পানিতে কর্মরত প্রবাসীদের নিয়ে এ প্রীতি ম্যাচ।
শ্রমিক গ্রূপের সভাপতি আবু হাসান বলেন প্রবাসীদেরকে আনন্দ দিতেই এমন আয়োজন। পরস্পরের মধ্যে সম্পর্ক বৃদ্ধি এবং আন্তরিকতা সৃষ্টিই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
এদিকে টুর্নামেন্টের স্পন্সর হিসাবে শ্রমিক গ্রূপ কে সহযোগিতা করছে মিনহা গ্রূপ। মিনহা গ্রূপের চেয়ারম্যান হাসান শাহ বলেন স্পন্সর হিসাবে নয় ফ্রান্সের বাংলাদেশী তরুণ প্রজন্মকে সহযোগিতা করতে সবসময় আন্তরিক তিনি । তিনি বলেন সময় এসেছে তরুণদের সহযোগিতার । এসময় তিনি সমাজের সর্বস্থরের মানুষকে কমিউনিটির উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
আগামীকাল ববিনি মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

