ফ্রান্সে যাত্রা শুরু করলো ফ্রান্স ষ্টার ক্রিকেট ক্লাব

ফ্রান্সের জাতীয় ক্রিকেট লিগে অংশগ্রহণ করতে বাংলাদেশী মালিকানাধীন ক্রিকেট ক্লাব ফ্রান্স ষ্টার ক্রিকেট ক্লাব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। এ উপলক্ষে প্যারিসের গার্দ নর্দে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের পরিচালনা কমিটি , উপদেষ্টা পরিষদ ও খেলোয়ারদের উপস্থিতিতে ক্লাবের পরিচিতি ও আগামী বছরের কর্মপরিকল্পনা ঠিক করতেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি আমিন খান হাজারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল এর পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ব্যবসায়ী নেতা সাত্তার আলী সুমন।
এসময় তিনি ক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান খেলাধুলার মাধ্যমে ইতিবাচকভাবে ফ্রান্সের মূলধারায় বাংলাদেশকে পরিচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা নাছির আহমদ , সালাম হোসেইন রহমান , হুমায়ুন কবির ,ওমর গনি জুয়েল ,নোবেল ,ইসতিয়াক আহমদ , মুমিন মহি , সাদিক , তৌহিদুর রহমান , , আতির আহমদ ,জাফর আজাদী।
