ফ্রান্সে ইমিগ্র্যান্ট কাগজ নবায়নে করনীয়

ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশীদের বেশীরভাগ উদ্বাস্তু বো শরানার্থী মর্যাদাপ্রাপ্ত। পাশাপাশি অল্প সংখ্যক বাংলাদেশী বিবাহসুত্রে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন।স্বল্প সংখ্যক বাংরাদেশী ফরাসী জাতীয়তা লাভ করেছেন। এর বাইরে বর্তমান সরকারের গৃহীত অভিবাসন আইনের আওতায় উল্রেখযোগ্য সংখ্যক বাংলাদেশী নাগরিক ইমিগ্র্যান্ট বা অভিবাসন মর্যাদা পেয়েছেন।
ইমিগ্র্যান্ট বা অভিবাসী হিসেবে যারা ফ্রা্ন্সে বৈধভাবে অবস্থানের অনুমতি পেয়েছেন তাদের বেশীরভাগই কাজের সুত্রে এটা অর্জন করেছেন। পাশাপাশি দশ বছরের আওতায় এবং সন্তানের স্কুলে যাওয়ার সুবাদে ও অনেকে ভালস প্রজ্ঞাপনের আওতায় অভিবাসী মর্যাদা লাভ করেছেন।
কাজ করা সুত্রে যারা ইমিগ্র্যান্ট হয়েছেন তাদের প্রথমে একবছরের জন্য বসবাসের অনুমতি বা TITRE DE SEJOUR দেয়া হয়। একবছর সময় পেরোলেই এটা নবায়ন করতে হয়। এটা নবায়ন না করলে অনেক ঝুকি থেকে যায়। এ কারনেই এটা নবায়নের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা দরকার।
কিভাবে নবায়ন করবেন?

cvg
TITRE DE SEJOUR নবায়নের জন্য যে প্রয়োজনীয় কাগজ লাগবে :
১. TITRE DE SEJOUR এর মুলকপি ও ফটো কপি।
২. পাসপোর্ট (অবশ্যই মেয়াদ থাকতে হবে)।
৩. ফ্রান্সে জন্মগ্রহন করলে জন্ম সনদ।LIVRET DE FAMILLE সহ।
৪. ৩ কপি ছবি (সকলের জন্য), শুধুমাত্র, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান ও কারিগরি ক্ষেত্রে কাজ করলে ৪ কপি ছবি।
৫. ঠিকানা প্রত্যয়নপত্র ( বসবাসের প্রমানসহ)।
কাজের প্রমান হিসেবে যেসব কাগজ দিতে হবে :
১. কর্তৃপক্ষের সত্যায়ন (কাজ করার প্রমানপত্র)।
২. কর্মক্ষেত্রে উপস্থিতির প্রমানপত্র।
৩. বিগত ১২ মাসের বেতনের রশিদ।
৪. বিগত বছরের আয়করের কাগজ (avis d’imposition)
বিশেষ ক্ষেত্রে:
কোন কারনে যদি কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন বা পেশা পরিবর্তন করেন সে ক্ষেত্রে কি করতে হবে?
১. গর্ভকালীন ছুটি বা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় পড়লে তার প্রত্যয়ন পত্র।
২. সর্বশেষ TITRE DE SEJOUR পাওয়ার পর কর্মস্থল পরিবর্তন করলে :
ক. প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র।
খ. পুর্বের কাজের চুক্তি বাতিলের প্রমানপত্র।
গ. নতুন প্রতিষ্ঠানের নিবন্ধনপত্র।
ঘ. l’URSSAF এর প্রমান (কমপক্ষে দুইমাসের)।
ঙ. কাজ অনুসন্ধানের প্রমানপত্র।
যদি আপনার নিয়োগকারী আবাসন শিল্পের উদ্যোক্তা হন সে ক্ষেত্রে:
সংশ্লিষ্ট প্রমানপত্র।
যদি আপনি নতুন করে কাজ খুজে থাকেন:
সে সংক্রান্ত প্রমানাদি দিতে হবে।
সঙ্গে যে সব কাগজ আবশ্যিকভাবে দিতে হবে:
১. formation civique এর মুল ও ফটোকপি।
২. session d’information « vivre et accéder à l’emploi en France » এর মুল ও ফটোকপি।
৩. Formation linguistique এর মুল ও ফটোকপি।
৪. Bilan de compétences এর মুল ও ফটোকপি।
উল্লেখ্য এ চারটি সনদ OFII ধেকে প্রদান করা হয়।
EUrobartha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.