ফ্রান্সের সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশী কাউন্সিলর প্রার্থী সরুফ ছদিওল, দোয়া চাইলেন সকল প্রবাসীদের

সরুফ ছদিওলের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগাঁও গ্রামে ।

সরুফ ছদিওল। আগামী ১৫ মার্চের সিটি কর্পোরেশন নির্বাচনে একজন কাউন্সিলর প্রার্থী। দীর্ঘ ১৯ বছর যাবত ফ্রান্সে বসবাস করছেন তরুণ এ রাজনীতিবিদ। গত ১০ বছর ধরে তিনি ফরাসি রাজনীতির সাথে সম্পৃক্ত । তিনি প্যারিসের উপকন্ঠ বাংলাদেশী অধ্যুষিত সেন্দেনিস এলাকায় নির্বাচন করবেন।

আগামী ১৫ ও ২২ মার্চ ফ্রান্সে একযোগে অনুষ্ঠিত হবে স্থানীয় প্রশাসন সরকার নির্বাচন ।

এ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন ৯ জন প্রার্থী । শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে কতজন টিকে থাকেন সেটা জানা যাবে ফেব্রুয়ারীর ৬ তারিখ । তবে সোসালিস্ট পার্টির মেয়র প্রার্থী “মাতিউ হানাতা” ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবেন।

একই এলাকা থেকে সোসালিস্ট পার্টি থেকে বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসি নাগরিক ব্যবসায়ী সরুফ ছদিওল কাউন্সিল হিসেবে নির্বাচন করছেন ।
. “মাতিউ হানাতার” প্যানেল থেকে নির্বাচনে লড়ছেন মোট ৫৫ জন প্রার্থী । তাদের মধ্যে কাউন্সিল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সরুফ ছদিওল।

“সরুফ ছদিওলের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগাঁও গ্রামে । তার বাবার নাম মৃত “দুদু মিয়া ছদিওল” । ছদিউল ২০০১ সালে ফ্রান্সে আসেন এবং ২০১১ সাল থেকে সোসালিস্ট পার্টির রাজনীতির সাথে যুক্ত হন ।

তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

রিপোর্ট: মুহাম্মদ রুহুল আমিন, প্যারিস , ফ্রান্স ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.