এম সি ইনস্টিটিউটে বিজয় দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত সারসেলে এলাকায় এম সি ইন্সটিটিউট আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার লুৎফুর রহমানের সভাপতিত্বে মাওলানা আব্দুল খালিক’এর পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সাংবাদিক আব্দুল আজিজ সেলিম এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন।

এসময় বক্তব্য রাখেন আলী হোসেন, চিত্রশিল্পী হাফিজ উদ্দিন জয়নুল, সম্মানিত সদস্য আলী আশরাফ মাছুম।

এতে তিনটি গ্রুপে পঞ্চাশজন শিশু-কিশোর অংশগ্রহণ করে। তাদের মধ্যথেকে তিনটি গরূপে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরুষ্কার ও প্রশংসা পত্র প্রদান করা হয়েছে

প্রথম গরূপে ৪ থেকে ৫ বছর এতে প্রথম হয়েছে-সাদী উদ্দিন ,দ্বিতীয়- মারওয়ান আহমেদ, তৃতীয়-সুহান ইসলাম।

দ্বিতীয় গরূপে ৬ থেকে ৯ বছর, এতে প্রথম হয়েছে -মিজদী হাফিজ ,দ্বিতীয় -জিশান ইসলাম ,তৃতীয় -সুম্মা আক্তার।

তৃতীয় গরূপে ১০ থাকে ১৫ বছর। এতে প্রথম হয়েছে যৌথ ভাবে: মুহসিনা ও আইমান আনহা , দ্বিতীয় জাহিন ইসলাম, তৃতীয় -আহনাফ।

এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি সকল শিশু-কিশোরদের পুরুষ্কার প্রদান করা হয়।

সকল পুরস্কার স্পন্সর করেছেন ইনস্টিটিউট এর সম্মানিত সদস্য জনাব, লুৎফুর রহমান, ইমন আহমদ ও নাজিম আহমদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.