শেখ হাসিনা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করেন – শফিউল আলম নাদেল

শফিউল আলম নাদালকে বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্যারিসে আলোচনা সভা করেছে ফ্রান্স আওয়ামী লীগ , যুবলীগ ও ছাত্রীলীগের নেতৃবৃন্দ।

সিলেট বিভাগ থেকে শফিউল আলম নাদেল সহ ৭ জন নেতাকে কেন্দ্রীয় আওয়ামী লীগ এর কার্যকরী কমিটিতে স্থান দেয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্যারিসের ক্যাথসীমায় সোনারবাংলা রেস্টুরেন্টে এক মিষ্টিবিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় টেলিকনফারেন্সে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতৃবৃন্দকে শুভেচ্ছা দেয়ার পাশাপাশি বলেন আগামী বছর মুজিববর্ষে প্রবাসে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর শতবার্ষিকী পালন করতে হবে।

তিনি বলেন বিশ্বাবাসীকে জানিয়ে দিতে হবে একমাত্র শেখ হাসিনার মাধ্যমেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে।

ফ্রান্স আওয়ামী লীগ নেতা নজির মিয়া কামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগ এর সহসভাপতি সোনাম উদ্দিন খালিক।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগ এর উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী। ফ্রান্স আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সিরাজ , জাহাঙ্গীর আলম , ফ্রান্স আওয়ামী লীগ সম্পাদক মন্ডলীর সদস্য শহীদ মিয়া ,সালেহ আহমদ , মাহবুবুল হক কয়েছ ,কামাল আহমদ , জয়নুল আবেদীন , শায়েক ইবনে হোসেন ,সাঈদ আহমদ , মায়া , মতিউর রহমান ,এস,এম জুয়েল আহমেদ, হাবিবুর রহমান , দবির আহমদ , পাবেল জামান।

আলোচনা সভা পরিচালনা করেন মিজানুর রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আলফু মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.