ইপিবিএ ফ্রান্স শাখার কমিটি গঠন -ফারুক খান সভাপতি, সম্পাদক সাইফুল।

ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন এর ফ্রান্স শাখার কমিটি গঠন করা হয়েছে। সাবেক সভাপতি ফারুক খান কে দ্বিতীয়বারের মত সভাপতি ও শাহাদৎ হোসেইন সাইফুল কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব প্রকৌশলী ওসমান হোসেইন মনির।

মধ্যপ্রাচ্য প্রবাসীরা যাতে দ্রুত প্রবাসে ফিরতে পারেন সেক্ষেত্রে আরো ব্যাপক উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ওসমান হোসেইন মনির।

ফারুক খানের সভাপতিত্বে সাংবাদিক ফেরদৌস করিম আখনজির পরিচালনায় এসময় আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব প্রকৌশলী ওসমান হোসেইন মনির।

এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি আশরাফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোতালেব খান, মেহেদী হাসান অলি , সহকারী কোষাধক্ষ অজয় দাস ,কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাংবাদিক এনায়েত হোসেন সোহেল , সুমন আহমদ , জাকির হোসেন , শাকিল সরকার , সুমা দাস , মনির হোসেন ,মিজানুর রহমান , আজিজুর রহমান, ডাঃ হাবিবা জেসমিন সহ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *