ফ্রেঞ্চ বাংলা স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখা র প্রতিষ্ঠিত স্কুল “ফ্রেঞ্চ বাংলা স্কুলের ” বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত কাল স্কুলের হলরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।

পরীক্ষার ফলাফলে সন্তুষ্ঠ স্কুলের ছাত্র ছাত্রীরা এবং সন্তানদের সন্তুষজনক ফলাফলে উজ্জীবিত অভিভাবকরাও।

এসময় স্কুলের শিক্ষকদের ও পরিচালনা কমিটির ভূয়সী প্রশংসা করেন অভিবাবকগণ ।

আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখা,র সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া, সহ সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন খান হাজারী, যুগ্ম সাধারণ সম্পাদক বলরাম রাজ,সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া,সাংস্কৃতিক সম্পাদিকা ও স্কুলের শিক্ষিকা সংগীত শিল্পী সুমা দাস।

স্কুলের পরিচালিকা ফাতেমা খাতুন এর পরিচালনায় স্কুলের শিক্ষক মতিউর রহমানের সঞ্চালনায় অত্যন্ত প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সূচনা করা হয়। শিক্ষিকা আমেনা খাতুন ও এসময় উপস্থিত ছিলেন। পরিশেষে বই বিতরণির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *