us-base-attacked-middle-east

মধ্যরাতে কাতার,ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

নবকণ্ঠ ডেস্কঃ ইরান-ইসরায়েল যুদ্ধের দশম দিনে নতুন মাত্রা যোগ হয়েছে। সোমবার রাতে ইরাক ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিওস নিউজের প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরাকের কাসরুক ও কাতারের আল-উদেইদ ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সৈন্য মোতায়েন।

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়, ফলে বহু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে। দেশটির দক্ষিণে ৩৫ মিনিটব্যাপী সাইরেন বেজেছে বলে বিবিসি জানিয়েছে।

গত শনিবার ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র ইরানের ফরদো, নাটানজ ও ফোর্ডো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এটিকে “বড় অপরাধ” আখ্যা দিয়ে কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে, উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ৩.৬% বেড়ে ব্যারেলপ্রতি ৭৬.৪৭ ডলারে পৌঁছেছে।

কাতার আকাশসীমা সাময়িক বন্ধ রেখেছে এবং দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের “নিরাপদ আশ্রয়ে” থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল হাতামি যুক্তরাষ্ট্রকে “কঠিন জবাব” দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে।

দশ দিন ধরে চলা এই সংঘাতে উভয় পক্ষের শতাধিক নাগরিক হতাহত হয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি বাজারের উপর প্রভাব এখন প্রধান উদ্বেগের বিষয়।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.