যুক্তরাজ্যে সকল করোনা বিধিনিষেধের সমাপ্তি ঘোষণা করলেন বরিস জনসন

যুক্তরাজ্যে সকল করোনা বিধিনিষেধের সমাপ্তি ঘোষণা করলেন বরিস জনসন

যুক্তরাজ্যে সকল করোনা বিধিনিষেধের সমাপ্তি ঘোষণা করলেন বরিস জনসন
যুক্তরাজ্যে সকল করোনা বিধিনিষেধের সমাপ্তি ঘোষণা করলেন বরিস জনসন

নবকণ্ঠ ডেস্কঃ সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন তিনি ইংল্যান্ডে সমস্ত করোনভাইরাস বিধিনিষেধের অবসান ঘটাবেন। এর মধ্যে রয়েছে করোনা আক্রান্ত ব্যাক্তিদের বাধ্যতামূলক সেল্ফ-আইসোলেশন এবং বিনামূল্যে পরীক্ষাও।
তবে জনসনের এই ‘করোনার সাথে জীবনযাপন’ পরিকল্পনাটি দেশটিকে নতুন ভাইরাল ভ্যারিয়েন্টের ঝুঁকিতে ফেলার শঙ্কা সৃষ্টি করেছে। সরকার বলেছে এটি অন্য যেকোনো দেশের তুলনায় বেশি পরীক্ষা করিয়েছে৷ তাই এখন খরচ কমানোর সময়।

ব্যক্তিগত স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে এমন যে কোনও মহামারী প্রয়োজনীয়তা প্রত্যাহার করতে চলেছেন জনসন। তিনি বলেছেন জনসাধারণের দায়িত্ব নেওয়ার সময় এসেছে।

বিধিনিষেধের বদলে জনসন বুস্টার ডোজের উপর আরো বেশি গুরুত্ব প্রদান করবেন। বেশি ঝুঁকিপূর্ণ ব্যাক্তিদের অতিরিক্ত বুস্টার ডোজ প্রদানসহ অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টের দিকেই বেশি নজর দিচ্ছেন জনসন।

তবে তিনি একথাও জানিয়েছেন যে করোনাভাইরাসের উপর নজরদারি অব্যাহত থাকবে। যাতে নতুন কোনো ভ্যারিয়েন্টের আবির্ভাব হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

রয়টার্স জানিয়েছে যে, দেশটির অনেক বিজ্ঞানী এবং জনসনের কিছু রাজনৈতিক প্রতিপক্ষ এসব বিধিনিষেধ বাতিল করার বিরূদ্ধে মত প্রদান করেছেন।

 

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.