মালয়েশিয়ায় থানায় হামলা, দুই পুলিশ সদস্য নিহত

মালয়েশিয়ায় থানায় হামলা, দুই পুলিশ সদস্য নিহত

নবকণ্ঠ ডেস্কঃ মালয়েশিয়া জোহরবারু উলু তিরাম থানায় হামলা চালিয়ে ২ পুলিশ সদস্যকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় আহত হয়েছে আরও এক পুলিশ সদস্য।

শুক্রবার (১৭ মে) ভোরে মালয়েশিয়ার জোহরবারু রাজ্যের উলু তিরাম থানায় দক্ষিণ-পূর্ব এশিয়ার চরমপন্থি গোষ্ঠী জেমাহ ইসলামিয়ার সদস্যরা হামলা চালায় বলে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা।

রাজ্য পুলিশের মহাপরিদর্শক রাজারুদিন বলেন, হামলার পর পুলিশ বর্তমানে জোহরবারু রাজ্যতে থাকা ২০ জনের বেশি জেমাহ ইসলামিয়া সদস্যকে শনাক্ত করা হয়েছে।

মালয়েশিয়ায় থানায় হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে হত্যার এমন দুঃখজনক ঘটনায় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী দাতু সেরী আনোয়ার ইব্রাহিম। নিহত দুই পুলিশ সদস্যের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জড়িতদের খোঁজে বের করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

এ ধরনের হামলা সাধারণত দেশের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বড় ধরনের প্রভাব ফেলে। ঘটনাটি দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

মুখোশধারী সন্দেহভাজন একটি বন্দুক এবং একটি প্যারাং নিয়ে সজ্জিত হয়ে স্থানীয় সময় রাত ২টা ৪৫ মিনিটে উলু তিরাম থানায় হামলা চালায়। তারা দুই পুলিশ সদস্যকে হত্যা করে এবং অপর একজনকে আহত করে। পরে তার কাছ থেকে একটি পি ৯৯ পিস্তল এবং একটি এইচকে এমপি ৫ রাইফেল উদ্ধার করা হয়। হামলায় আহত পুলিশ সদস্য বর্তমানে ভালো রয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক।

উল্লেখ্য, ২০০২ সালে বালিতে বোমা হামলায় ২০০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পেছনে ছিল এ জেমাহ ইসলামিয়া। ২০০৯ সালে জাকার্তার ম্যারিয়ট এবং রিটজ-কার্লটন হোটেল লক্ষ করে বোমা হামলা করেছিল চরমপন্থি এ দলটি।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.