ইতালির তরিনো অস্থায়ী শহীদ মিনারে প্রথম বারের মত মাতৃভাষা দিবস পালিত

ইতালির তরিনো অস্থায়ী শহীদ মিনারে প্রথম বারের মত মাতৃভাষা দিবস পালিত

নবকণ্ঠ ডেস্কঃ যথাযথ মর্যাদায় ইতালির তরিনে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে তরিনো প্রবাসীরা। বুধবার বিকেলে স্থানীয় একটি পার্কে বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি মোক্তার খান এর উদ্যোগে বিশেষ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আসাদ উল্লাহ, কামরুল হাসান, আলেক্সান মোল্লা, রাজ্জাক মোল্লা, হাদিস সালাম, মো নুরুল, মাসুদ রহমান, মুন্না চৌধুরী, আরিফুর রহমান, হায়াত আলী, ইঞ্জিনিয়ার আনোয়ার, ইভা আক্তার, আনিসুজ্জামান, শামিমুল হুদা, সিজার আহমেদ, আব্দুল জলিল, রিমন আহমেদ সহ স্থানীয় বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ।

অমর গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?” সম্মনিত কন্ঠে এই গানটি গেয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তর্পক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিন তরিনো প্রবাসীদের সাথে ভাষা শহীদদের একে একে শ্রদ্ধা জানাতে আসেন তরিনো বিএনপি, বৃহত্তর ঢাকা সমিতি, ঢাকা সমিতি ,বৃহত্তর সিলেট সমিতি, সিলেট ঐক্য পরিষদ, বৃহত্তর নোয়াখালি জেলা সমিতি, লক্ষীপুর জেলা সমিতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি, বরিশাল সমিতি, মাদারীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন আঞ্চলিক সমিতির কুশলীববৃন্দ।

অনেক প্রবাসী পরিবার তাদের সন্তানদের নিয়ে আসেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এসময় তারা এ আয়োজনকে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি তুলে ধরার এক চমৎকার প্রয়াস বলে ব্যাক্ত করেন।

মাতৃভাষা দিবস পালনে আগত উপস্থিতিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে আয়োজনটি শেষ করা হয়। এসময় আগত প্রবাসীদের পক্ষ থেকে আগামীতে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে একটি স্থায়ী শহীদ মিনার তৈরির দাবি জানোনা হয়।

-১৯১

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.