নবকণ্ঠ ডেস্কঃ নিজেদের চাকরির বাজারকে ঢেলে সাজাতে নানান চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সৌদি আরব। এ খাতকে বিশ্বের দরবারে আরো আকর্ষণীয় করে তুলতে ব্যাপক সংস্কার এনেছে দেশটি। এসব সংস্কারের মধ্যে অন্যতম হলো এখন থেকে অভিবাসী কর্মীরা প্রতিবছর নিয়োগকর্তার অনুমতি ছাড়াই দেশের বাইরে যাওয়ার ও ফিরে আসার সুযোগ-সুবিধা পাবেন।
এখন দেশটির মানবসম্পদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় আবারো নতুন সুবিধা নিয়ে এসেছে দেশটির কর্মজীবিদের।
গত ২৭ নভেম্বর ( সোমবার ), আরব নিউজের এক প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে যে, সৌদি আরবের কর্মজীবীরা দেশটিতে একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন। মূলত প্রাইভেট সেক্টরে কর্মরত ব্যক্তিদের এই অনুমতি দিয়েছে সৌদি সরকার। দেশটিতে পূর্বে একাধিক কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিলো, কিন্তু এখন তা আর থাকছে না।
প্রায় ৩ কোটি ২১ লাখ ৭৫ হাজার ২২৪ জন ( ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী ) জনসংখ্যার এই দেশটিতে সৌদির স্থানীয় নাগরিক হলেন প্রায় ১ কোটি ৮৮ লাখ জন। বাকি প্রায় ১ কোটি ৩৪ লাখ জনই প্রবাসী।
তাই প্রবাসী কর্মীদের জন্য অধিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে দেশটি নিজেদের অর্থনীতিকে আরো উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
