প্রবাসীদের এনআইডি সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন

প্রবাসীদের এনআইডি সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন

প্রবাসীদের এনআইডি সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন
প্রবাসীদের এনআইডি সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন

নবকণ্ঠ ডেস্কঃ প্রবাসীদের এনআইডি বা জাতীয় পরিচয় পত্র সংশোধনের দাবীতে সংবাদ সম্মেলনের আহবান করা হয়েছে। আগামী ১১ই নভেম্বর রোজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিট ( ডি আর ইউ) তে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম এর আহবান করা এ সংবাদ সম্মেলনে এনআইডি সংশোধন সংক্রান্ত জটিলতায় বিশেষভাবে প্রবাসীদের সমস্যাদি ও তা নিরসনের জন্য এনআইডি উইং এর দৃষ্টি আহবান করা হবে।

মূলত পাসপোর্টে তথ্যের গরমিল সংশোধনের জটিলতায় ভুগছেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী। অনেক আন্দোলন সংগ্রামের পর সরকার তা আংশিক ভাবে মেনে নিলেও তার সুফল এখনো পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশীরা । কারণ পাসপোর্টে তথ্য সংশোধন করতে গেলে আগে জাতীয় পরিচয়পত্র বা এনআইডির তথ্য সংশোধন করতে হয়। দেশে এনআইডি সংশোধনের সুযোগ থাকলেও প্রবাসে সেই সুযোগ নেই আর তাই পাসপোর্টের তথ্যের সংশোধনও করতে পারছেন না তারা।

ইউরোপের বিভিন্ন দেশে পাসপোর্টের তথ্য সংশোধন করতে না পারার কারণে অবৈধ হয়ে দেশ ছাড়ার ঝুঁকিতে আছেন কয়েক হাজার বাংলাদেশি।

শুধুমাত্র পাসপোর্ট সংশোধন করতে না পারার কারণে দেশে ফেরত আসলে রেমিটেন্সের উপরও প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.