ফ্রান্সে উদ্বোধন হলো বাংলা ম্যারেজ ব্যারো

ফ্রান্সে উদ্বোধন হলো বাংলা ম্যারেজ ব্যারো

নবকণ্ঠ ডেস্কঃ  ফ্রান্সে বাংলাদেশী অধ্যুষিত লা-কোর্নভে উদ্বোধন হলো বাংলা ম্যারেজ ব্যারো। ইউরোপের অন্যান্য কমিউনিটিতে এমন প্রতিষ্ঠান থাকলেও ফ্রান্সে প্রথমবারের আনুষ্ঠানিক যাত্রা করেছে এই ধরনের প্রতিষ্ঠান। অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন ইউরোপের জনপ্রিয় সংগীত শিল্পী সুমা দাস।

বিয়ের বর–কনে খুঁজে বের করার জন্য ফ্রান্সে চালু হলো ম্যাচমেকিংয়ের এ প্রতিষ্ঠান। অনলাইনেও সেবা দেয়ার পাশাপাশি সরাসরি অফিসে যোগাযোগ করতে পারবেন পাত্র বা পাত্রী বা তাদের অভিভাবকগণ।

এসময় প্রতিষ্ঠানের পরিচালক বিয়ের বর-কনে খুঁজে দেওয়ার জন্য এ প্রতিষ্ঠানকে অত্যন্ত নির্ভরযোগ্য উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় দাস, মঞ্জুর এলাহী, ফারুক ও সাথী মজুমদার।

উদ্বোধন উপলক্ষে আগত অথিতিরা কেক কেটে উক্ত আয়োজনটি উদযাপন করেন।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.