২৩ জুলাই উদ্বোধন হচ্ছে নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট

২৩ জুলাই উদ্বোধন হচ্ছে নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট
২৩ জুলাই উদ্বোধন হচ্ছে নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট

নবকণ্ঠ ডেস্কঃ প্রতিবছরের ন্যায় ফ্রান্সে বসবাসরত ক্রিকেট অনুরাগীদের নিয়ে আয়োজন হতে যাচ্ছে নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ২৩ জুলাই থেকে প্যারিসের উপকণ্ঠ ববিনি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ টুর্নামেন্ট।

এবারের টুর্নামেন্টে মোট ১৪ টি বাংলাদেশী ক্লাব অংশ নিতে যাচ্ছে। ফ্রান্সে ক্রিকেটকে শক্তিশালী করতে সহযোগী এ টুর্নামেন্ট সফল করার আহ্বান জানিয়েছেন নবকণ্ঠ সম্পাদক আবু তাহির।

১৪ ক্লাবের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক লুৎফুর রহমান বাবু, মিজানুর রহমান, আদনান আহমদ, মাসুদ আহমদ সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা।

শাহ গ্রুপের পরিবেশনায় এবারের টুর্নামেন্টে স্পন্সর প্রতিষ্ঠান হিসাবে যুক্ত আছে আইছা , বিডি ফার্নিচার অবারভিলা, রাধিকা গ্রুপ ও ইজিবাজার। টেক পার্টনার হিসেবে বরাবরের মতই থাকছে এফএনএফল্যাবস।

আগামী ২৩ জুলাই সকালে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সিলেট ফাইটার্স, সিগনেচার ক্রিকেট ক্লাব,  এফ সি প্যারিস ও সুনামগঞ্জ ভিকটোরিয়ান্স।

ক্রিকেট কে উৎসাহিত করতে ফ্রান্স প্রবাসীদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *