নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ দূতাবাস বার্লিনে তাদের নতুন নিজস্ব ভবন নির্মাণকাজের উদ্বোধন করেছে। নির্মিতব্য দূতাবাসের ভবনটি বার্লিনের ডিপ্লোম্যাটিক জোন টিয়ারগার্টেন স্ট্রাসেতে অবস্থিত। স্থানীয় সময় শুক্রবার (১৭ মে) এ উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বার্লিন মেয়র অফিসের প্রতিনিধি, ইন্দোনেশিয়া, ভারত, কসোভো, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকার রাষ্ট্রদূত, কূটনীতিক ও অন্য স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ প্রকল্পে সহযোগিতার জন্য বার্লিন সিনেট এবং প্রকল্পের ডিজাইন ও সুপারভিশন কনসাল্টেন্ট ফার্ম ‘পিটার রুগে আর্কিটেকটেন’-কে ধন্যবাদ জানান।
বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশের দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক নির্বাচিত নির্মাতা প্রতিষ্ঠান ‘মেবিটেক্স গ্রুপ’ নির্ধারিত দুই বছরের মধ্যে বার্লিনে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের নির্মাণকাজ শেষ করবে। তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রকল্পটি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার জন্য মেবিটেক্স গ্রুপ প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরো আশা প্রাকাশ করেন, এই নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে, তা প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি আনবে এবং দূতাবাসের কার্যক্রমকে আরও কার্যকর ও সুবিন্যস্ত করবে।
এই নতুন ভবনটি বাংলাদেশের সাথে জার্মানির সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং দূতাবাসের সেবা কার্যক্রমকে আরও উন্নত করবে। বিভিন্ন কনস্যুলার সেবা, যেমন ভিসা প্রদান, পাসপোর্ট নবায়ন, এবং অন্যান্য নোটারিয়াল সেবা প্রদান করবে।
মেবিটেক্স গ্রুপের সঙ্গে বাংলাদেশ সরকার ২০২৩ সালের ডিসেম্বরে নির্মাণ চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় মেবিটেক্স গ্রুপ নির্ধারিত দুই বছরের মধ্যে বার্লিনে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন করবে। এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে বাংলাদেশের প্রথম নির্মিত নিজস্ব দূতাবাস ভবন হবে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে, প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হবে এবং দূতাবাসের কার্যক্রম আরও সুসংগঠিত হবে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন স্থাপনার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান আরও সহজ এবং দ্রুত হবে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
