নবকণ্ঠ ডেস্ক: ইতালির রাজধানী রোমে প্রবাসী শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও সামাজিক সংযুক্তি বাড়াতে ব্যতিক্রমধর্মী এক আয়োজন করেছে National Education Center। প্রতিষ্ঠানটির উদ্যোগে সম্প্রতি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত গেট-টুগেদার ও বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়, যেখানে ইতালিতে শিক্ষার্থীজীবন, সামাজিক সম্পৃক্ততা এবং পেশাগত উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল “Integrazione in Italia” শীর্ষক বিশেষ সেশন। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ইতালির সমাজে নিজেদের আরও কার্যকরভাবে প্রতিষ্ঠিত করা, ভাষাগত দক্ষতা অর্জন, পেশাগত উন্নয়ন এবং বাস্তব জীবনে ইন্টিগ্রেশনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়।
আয়োজনে শিক্ষার্থীদের জন্য ছিল কুইক টেস্ট, স্পিকিং কনফিডেন্স টেস্ট, পুরস্কার বিতরণ এবং নেটওয়ার্কিং সেশন। অংশগ্রহণকারীরা কুইক টেস্টে নিজেদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি পুরস্কার জয়ের সুযোগ পান। অন্যদিকে স্পিকিং কনফিডেন্স টেস্টের মাধ্যমে তারা ভাষাগত আত্মবিশ্বাস বৃদ্ধি ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের সুযোগ লাভ করেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচয়, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র তৈরি করে দেয়। প্রবাসজীবনে নতুনদের জন্য এটি ছিল শেখা, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস অর্জনের একটি কার্যকর প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন National CAF-এর Director এবং National Education Center-এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষিকা শেখ শান্তা মারিয়া। তিনি বলেন, “ইতালিতে একটি উন্নত, মর্যাদাপূর্ণ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে ভাষা শিক্ষার পাশাপাশি ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কঠোর পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনাই সফলতার মূল চাবিকাঠি।”
এসময় National CAF-এর CEO মোঃ মিজানুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে একটি গ্রুপ সেশনে অংশ নেন। সেখানে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, অভিজ্ঞতা এবং ইতালিতে ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ভাষা শিক্ষা, ইন্টিগ্রেশন ও দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
National Education Center-এর কোর্স কোর্ডিনেটর সুমাইয়া রহমান ও সীমা আক্তার সেশনটিকে আরও প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ করে তোলেন। তাদের উপস্থাপনা ও অংশগ্রহণে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন এবং পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও উপভোগ্য।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের ভাষাগত উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি, দক্ষতা অর্জন এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ সম্প্রসারণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হবে।
উল্লেখ্য, রোমভিত্তিক National Education Center দীর্ঘদিন ধরে প্রবাসীদের জন্য ভাষা শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে। সরাসরি ক্লাসরুমভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে প্রশংসা অর্জন করেছে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
