ফ্রান্সে সাংবাদিক মিঠু ও মোহাম্মাদ আলী ওয়াতির এর জানাজা সম্পন্ন

ফ্রান্সে সাংবাদিক মিঠু ও মোহাম্মাদ আলী ওয়াতির এর জানাজা সম্পন্ন

ফ্রান্সে সাংবাদিক মিঠু ও মোহাম্মাদ আলী ওয়াতির এর জানাজা সম্পন্ন
ফ্রান্সে সাংবাদিক মিঠু ও মোহাম্মাদ আলী ওয়াতির এর জানাজা সম্পন্ন

নবকণ্ঠ ডেস্কঃ ইস্তায় ফ্রান্স প্রবাসী সাংবাদিক রেজাউল করিম মিঠু ও ফ্রান্স প্রবাসী মোহাম্মদ আলী ওয়াতির এর জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার ইস্তায় এ জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুম দের মরদেহ দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

শুক্রবার সকালে রেজাউলের লাশ দেশে পৌঁছানোর কথা রয়েছে। সব ঠিক থাকলে শুক্রবার বাদ জুমা মরহুমের দ্বিতীয় জানাজা তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায় অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে সাংবাদিক রেজাউলকে পারিবারিক কবরেস্থানে দাফন করা হবে। এসময় ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির নেতাদের পাশাপাশি সাংবাদিক নেতারা ও উপস্থিত ছিলেন।

জানাজার নামাজের পূর্বে সাংবাদিক রেজাউল করিম এর পক্ষ থেকে দোয়া কামনা করে সারোয়ার এবং মোহাম্মদ আলী ওয়াতির পক্ষ থেকে তার পুত্র তায়েফ মরহুমের জন্য দোয়া চান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *