বৃহত্তর ফরিদপুর প্রবাসী কল্যাণ সমিতি রিমিনি এর মাতৃভাষা দিবস উদযাপন

বৃহত্তর ফরিদপুর প্রবাসী কল্যাণ সমিতি রিমিনি এর মাতৃভাষা দিবস উদযাপন

নবকণ্ঠ ডেস্কঃ ইতালির সমুদ্র সৈকতের সৌন্দর্যের শহরের মধ্যে রিমিনি প্রথম সারির একটি। ছোট এই শহরে অল্প কিছু প্রবাসী বাংলাদেশিদের বসবাস। তবুও এখানে এই বছর প্রথমবারের মত পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

স্থানীয় একটি পার্কে অস্থায়ী শহীদ মিনার তৈরী করে এই প্রজন্মের সন্তানদের ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনে শহীদ সকল ভাষা সৈনিকদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়।

বৃহত্তর ফরিদপুর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি দুলাল শিকদার এর সভাপতিত্বে ও সহ-সভাপতি রবিন হাসান এর পরিচালনায় ভাষা দিবসের সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন রিমিনি শহরের কমুনের সিন্দাকো জামিল সাদে গুলবাদ, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও রায়হান আহমেদ।

আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে এবং প্রবাসীদের পক্ষ থেকে অস্থায়ী শহীদমিনারে পুস্পস্তর্পক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি শহিদুল মোড়ল, রাজু মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাওলাদার, সাংগঠনিক রাজীব খান, অর্থ সম্পাদক কালু হাওলাদার, সহ অর্থ সম্পাদক দেলোয়ার শিকদার, দপ্তর সম্পাদক সাত্তার তালুকদার, সহ দপ্তর সম্পাদক তাইজুল আকন, আন্তর্জাতিক সম্পাদক মৃদুল ও ক্রীড়া সম্পাদক শাহীন শিকদার সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.