শেষ পর্যন্ত জুফয় লুজান-ই হলেন ফ্রান্সের একমাত্র শক্তিশালী পত্রিকার সিএনই

শেষ পর্যন্ত জুফয় লুজান-ই হলেন ফ্রান্সের একমাত্র শক্তিশালী পত্রিকার সিএনই

শেষ পর্যন্ত জুফয় লুজান-ই হলেন ফ্রান্সের একমাত্র শক্তিশালী পত্রিকার সিএনই
শেষ পর্যন্ত জুফয় লুজান-ই হলেন ফ্রান্সের একমাত্র শক্তিশালী পত্রিকার সিএনই

ফ্রান্স ডেস্কঃ “নতুন নেতার অধীনে কাজ করো, না হয় চলে যাও”- এমন কঠিন বাস্তবতার সম্মুখীন হয়ে সমাপ্ত হল জার্নাল দ্যু দিমশ এর সংবাদকর্মীদের ধর্মঘট। জুফয় লুজান ই হলেন জার্নাল দ্যু দিমশ এর নতুন প্রধান সম্পাদক ; পত্রিকাটির সাংবাদিকরা ৪০ দিনব্যাপী ধর্মঘটের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হলেন।

গত মংগলবার বিতর্কিত কট্টর ডানপন্থী সমর্থক হিসেবে খ্যাত জুফয় লুজান ফ্রান্সের একমাত্র শক্তিশালী সাপ্তাহিক পত্রিকা জার্নাল দ্যু দিমশ এর এডিটর ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

ইতোপূর্বে জুফয় লুজান কট্টর ডানপন্থী সাপ্তাহিক ভেলিউর একচুয়েলেসের সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। গতবছর তিনি কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত রাষ্ট্রপতি পদপ্রার্থী এরিক জেমুরকে সমর্থন দিয়েছিলেন।

গত ২২ জুন থেকে পত্রিকাটির সাংবাদিকরা জিওফ্রের এই পদে আসীন হওয়ার বিরুদ্ধে বিক্ষোভ-ধর্মঘট চালিয়ে গেলেও দীর্ঘ ৪০ দিন পর তারা এই ধর্মঘটের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হলেন। এটি ছিলো ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ধর্মঘট-বিক্ষোভের ঘটনা।

পত্রিকাটির জার্নালিস্ট এসোসিয়েশন থেকে জানানো হয় যে তারা ইতোমধ্যে এই পত্রিকার মালিকপক্ষ লা গার্ডেরে’র সাথে ধর্মঘট সমাপ্ত করার ব্যাপারে চুক্তিতে পৌঁছেছে। কারণ তারা বুঝতে পেরেছে যে তারা লা গার্ডেরের সাথে জিততে পারবে না। চুক্তিতে যেসব সাংবাদিক পত্রিকাটি ছেড়ে যেতে চাইবে তাদের ব্যাপারে প্রয়োজনীয় সমর্থন প্রদানের ব্যাপারেও বলা হয়েছে।

এএফপি’র মাধ্যমে জানা গেছে যে জেডিডি (জার্নাল দ্যু দিমশ) এর সাংবাদিকরা এখন এক দ্বিধা-দ্বন্দের মধ্যে রয়েছেন। তাদের সামনে এখন শুধুমাত্র দু’টি পথই খোলা আছে-হয় থেকে যেতে হবে নতুবা চলে যেতে হবে।

উল্লেখ্য, এই ধর্মঘটের জেরে পত্রিকাটি টানা ছয় সংখ্যা ছাপা বন্ধ ছিলো। তবে লা গার্ডেরে গ্রুপ থেকে ইতোমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে যে এই মাসের মাঝামাঝি থেকে পত্রিকাটি আবারো ছাপানো শুরু হবে।

-311

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.