মালদ্বীপ ও বাংলাদেশের পর শ্রীলঙ্কাতেও দানা বাঁধতে শুরু করেছে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এটি একটি উল্লেখযোগ্য আন্দোলন যা ভারতের প্রতিবেশী দেশগুলোকে বেশ নাড়া দিয়েছে।
ভারতের সাথে সম্পর্কিত একটি বিদেশী কোম্পানীকে ভিসা প্রদানকারী কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব সংক্রান্ত বিষয়ে বিমানবন্দরে এই বিতর্কিত ইস্যুতে ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং সার্বভৌমত্ব সম্পর্কে গভীর উদ্বেগ প্রতিফলিত করা হয়, বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার অর্থনীতি এবং রাষ্ট্রযন্ত্রের কৌশলগত খাতে ভারতীয় অনুপ্রবেশের একটি নমুনা হিসাবে দেখে এবং তার নিন্দা করে।
সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হলে প্রতিবাদে অবিচল থাকার উপর জোর দিয়ে গণমাধ্যমের কাছে এক বিক্ষোভকারী ঘোষণা করে “আমরা ভারতীয় আধিপত্যের অধীন হতে অস্বীকার করি”। আরেকজন প্রতিবাদকারী বৃহত্তর প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “আমরা জাতীয় অভিবাসন অফিসে জড়ো হয়েছি ভিসা ইস্যু করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। বৃহত্তর ভারতীয় এজেন্ডার অংশ হিসেবে আমাদের অর্থনীতি ও রাষ্ট্রের মূল খাতে অনুপ্রবেশ করার হাত থেকে বাচাতে।”
বিক্ষোভে বক্তারা, ভারতের অভ্যান্তরীন রাজনৈতিক যোগসাজশ এবং অর্থনৈতিক শোষণের সুদূর প্রাসারী পরিকল্পনার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান ‘অখন্ড ভারত’ ধারণার কোন ঐতিহাসিক ভিত্তি নেই এবং এটি কখনই বাস্তবায়িত হবে না। বিক্ষোভ সমাবেশে অন্য একজন প্রতিবাদকারী মন্তব্য করেন, বর্তমান সরকার এবং বিরোধী দলের দুর্নীতিবাজ রাজনীতিবিদরা বিশ্বাস করেন যে ভারতের সাথে জোটবদ্ধ হয়ে তারা আরও সহজে ক্ষমতা দখল করতে পারে।
পূর্ববর্তী অর্থনৈতিক চুক্তি এবং ভারতীয় স্বার্থের পক্ষে উদ্যোগের বিষয়ে অভিযোগের কারণে অনুভূতিটি আরও জটিল। ইতিমধ্যে মাত্তালা বিমানবন্দর ভারতীয় ব্যবস্থাপনা দলে হাতে অর্পিত উল্লেখ করে এক অভিযোগকারী বলেন, আমরা দেখি কিভাবে ECTA স্বাক্ষর করার প্রচেষ্টা নেওয়া হয়েছে, একটি অত্যন্ত কঠোর মুক্ত বাণিজ্য চুক্তি যা ভারতীয় রাষ্ট্রের স্বার্থে কাজ করে, কিন্তু শ্রীলঙ্কার জনগণ বা শ্রীলঙ্কা রাষ্ট্রের স্বার্থে নয়।
প্রতিক্রিয়ায়, কলম্বোতে ভারতীয় হাইকমিশন একটি বিবৃতি প্রকাশ করে। এতে জোর দিয়ে দাবি করা হয়, বিদেশী কোম্পানিটি ভারতীয় মালিকানাধীন নয় এবং ভারতে তার সদর দপ্তরও নেই। তবে এই বিবৃতিটি উদ্বেগ কমাতে তেমন কোন ভূমিকা পালন করতে পারেনি, কারণ বিক্ষোভ ইতোমধ্যে তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। যার ফলে দ্বিপাক্ষিক চুক্তিগুলি এবং শ্রীলঙ্কার স্বায়ত্তশাসন এবং জাতীয় নিরাপত্তার জন্য তাদের বৃহত্তর প্রভাবগুলি ঘনিষ্ঠভাবে বিশ্লেষণ করতে হচ্ছে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

