ফ্রান্সের বেসাঁসোঁতে ACBB-এর নতুন কমিটির অভিষেক, প্রবাসীদের প্রানবন্ত অংশগ্রহণ

ফ্রান্সের বেসাঁসোঁতে ACBB-এর নতুন কমিটির অভিষেক, প্রবাসীদের প্রানবন্ত অংশগ্রহণ

নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সের বেসাঁসোঁ শহরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কমিউনিটি বেসাঁসোঁ (ACBB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও বর্ণাঢ্য সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ নারী-পুরুষ ও শিশু-কিশোরেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি বেসাঁসোঁর সভাপতি শাকির হাসান। সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠান পরিচালনা করেন আবু নাঈম। অনুষ্ঠানের উদ্বোধন করেন সুইজারল্যান্ডের জেনেভার বিশিষ্ট ব্যবসায়ী ও অ্যালিমেন্টেশন মনসুনের চেয়ারম্যান শ্যামল খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার আলী সুমন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার আলী সুমন
প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন খান সুমন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের তালিকা ঘোষণা করেন

প্রধান অতিথির বক্তব্যে সাত্তার আলী সুমন বলেন, কমিউনিটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রবাসে নিজেদের দেশ, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য যথাযথভাবে তুলে ধরার দায়িত্ব প্রত্যেক বাংলাদেশির রয়েছে। বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতির পরিচয় পৌঁছে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। তিনি কমিউনিটির কল্যাণে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের উদ্বোধক শ্যামল খান তাঁর বক্তব্যে বলেন, প্রবাসে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে কমিউনিটির বৃহত্তর স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। রাজনৈতিক বিভেদ ও মতানৈক্যের বাইরে এসে প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির ভিত্তিতে কাজ করা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কমিউনিটির উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধভাবে তুলে ধরা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবকণ্ঠ সম্পাদক আবু তাহির, সুইজারল্যান্ড চট্টগ্রাম সমিতির সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক সসীম জি. সি. এবং যুগ্ম সাধারণ সম্পাদক অসংখ্য বড়ুয়া। এ ছাড়া ফ্রান্সপ্রবাসী ব্যবসায়ী মাহবুব আহমদ ও আহমদ সোহেলসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বিনিময়ের একটি মিলনক্ষেত্রে পরিণত হয়।

ফ্রান্সের বেসাঁসোঁতে ACBB-এর নতুন কমিটির অভিষেক, প্রবাসীদের প্রানবন্ত অংশগ্রহণ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার আলী সুমন

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাদাত হোসেন সাইফুল শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বেসাঁসোঁতে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি সম্প্রসারণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। কমিউনিটির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন খান সুমন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নাম ও পদবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ কমিউনিটি বেসাঁসোঁর নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে বেসাঁসোঁতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন প্যারিসের জনপ্রিয় সংগীতশিল্পী মিষ্টি বিশ্বাস এবং সুইজারল্যান্ডের জনপ্রিয় সংগীতশিল্পী গৌরীচরণ রিমি। তাঁদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। প্রবাসের ব্যস্ত জীবনের মধ্যে দেশীয় সাংস্কৃতিক আবহে এমন আয়োজন অংশগ্রহণকারীদের জন্য আনন্দঘন মুহূর্ত তৈরি করে।

ফ্রান্সের বেসাঁসোঁতে ACBB-এর নতুন কমিটির অভিষেক, প্রবাসীদের প্রানবন্ত অংশগ্রহণ
অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন

অনুষ্ঠানে নারী-পুরুষের পাশাপাশি শিশু-কিশোরদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, প্রবাসে বসবাস করলেও দেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতে সাংস্কৃতিক মিলনমেলার ভূমিকা গুরুত্বপূর্ণ। এসব আয়োজনের মাধ্যমে প্রবাসীদের মধ্যে নতুন পরিচিতি, বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠার পাশাপাশি বিভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়।

আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। পাশাপাশি পরিবেশন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের দেশীয় পিঠা। দেশীয় খাবার ও পিঠার আয়োজন অনুষ্ঠানে বাংলাদেশের চিরচেনা সাংস্কৃতিক আবহ সৃষ্টি করে। প্রবাসের মাটিতে এমন আয়োজনের মধ্য দিয়ে দেশের ঐতিহ্য ও খাবারের স্বাদ নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠান সফল করতে সংগঠনের উপদেষ্টা, কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁদের মধ্যে ছিলেন ACBB-এর সহসভাপতি আবু তালহা, দপ্তর সম্পাদক রূপা হোসেন, অর্থ সম্পাদক আসাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হৃদয় মাহমুদ, প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন সুমন, উপদেষ্টা মোজাম্মেল হক, সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নিকিল বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক পিঙ্কি সরকার, কার্যকরী সদস্য হৃদয় মনি এবং সহসম্পাদক শামসুল আলম।

এ ছাড়া আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তুলতে তানিয়া লাবনী, নিলুফার ইয়াসমিন নীলা, মুসাম্মৎ নিলুফা, এলজোনা নাতাশা রনি, সাবিনা ইয়াসমিন রিতা, তামিম শোয়াক, সালমান ও আবু সাঈদ নিশানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশ কমিউনিটি বেসাঁসোঁর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে দায়িত্ব পেয়েছেন—

প্রধান উপদেষ্টা হিসেবে আনোয়ার হোসেন খান সুমন এবং উপদেষ্টা হিসেবে এইচ এম মোজাম্মেল হক (দুলাল) দায়িত্ব পালন করবেন। সভাপতি নির্বাচিত হয়েছেন শাকির হাসান এবং সহসভাপতি আবু তালহা। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদাত হোসেন (সাইফুল)।

দপ্তর সম্পাদক হয়েছেন শারমিন সুলতানা রূপা হোসেন এবং সহদপ্তর সম্পাদক তানিয়া লাবনী। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আসাদ হোসেন রনি এবং সহ-অর্থ সম্পাদক হয়েছেন মোহাম্মদ শামসুল আলম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হৃদয় আহমেদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বাস নিখিল। তথ্য ও প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন সালমান ফার্সি স্বপিল। সাংস্কৃতিক সম্পাদক পিঙ্কি সরকার, মহিলাবিষয়ক সম্পাদক নিলুফার ইয়াসমিন নীলা এবং সহ-মহিলাবিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন (রিতা)।

এ ছাড়া আপ্যায়ন সম্পাদক হয়েছেন মুসাম্মৎ নিলুফা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এলজোনা নাতাশা রনি এবং ক্রীড়া সম্পাদক মো. তনিম আহমেদ। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন হৃদয় মনি। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন আবু সাঈদ নিশান ও মো. শোয়াগ মিয়া।

অভিষেক ও সাংস্কৃতিক মিলনমেলার মধ্য দিয়ে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা। তাঁরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ কমিউনিটি বেসাঁসোঁ ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কার্যকরী কমিটির মূল তালিকাঃ

১. প্রধান উপদেষ্টা: আনোয়ার হোসেন খান সুমন
২. উপদেষ্টা: এইচ এম মোজাম্মেল হক (দুলাল)
৩. সভাপতি: শাকির হাসান
৪. সহসভাপতি: আবু তালহা
৫. সাধারণ সম্পাদক: সাদাত হোসেন (সাইফুল)
৬. দপ্তর সম্পাদক: শারমিন সুলতানা রূপা হোসেন
৭. সহদপ্তর সম্পাদক: তানিয়া লাবনী
৮. কোষাধ্যক্ষ: আসাদ হোসেন রনি
৯. সহ-অর্থ সম্পাদক: মোহাম্মদ শামসুল আলম
১০. সাংগঠনিক সম্পাদক: হৃদয় আহমেদ
১১. সহ-সাংগঠনিক সম্পাদক: বিশ্বাস নিখিল
১২. তথ্য ও প্রচার সম্পাদক: সালমান ফার্সি স্বপিল
১৩. সাংস্কৃতিক সম্পাদক: পিঙ্কি সরকার
১৪. মহিলাবিষয়ক সম্পাদক: নিলুফার ইয়াসমিন নীলা
১৫. সহ-মহিলাবিষয়ক সম্পাদক: সাবিনা ইয়াসমিন (রিতা)
১৬. আপ্যায়ন সম্পাদক: মুসাম্মৎ নিলুফা
১৭. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: এলজোনা নাতাশা রনি
১৮. ক্রীড়া সম্পাদক: মো. তনিম আহমেদ
১৯. কার্যকরী সদস্য: হৃদয় মনি
২০. সাধারণ সদস্য: আবু সাঈদ নিশান
২১. সাধারণ সদস্য: মো. শোয়াগ মিয়া

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.