নবকণ্ঠ ডেস্কঃ গত ১৮ মার্চ, সোমবার, প্যারিসের উপকন্ঠ অভারভিলায় শাহজালাল সুইটস এন্ড রেস্টুরেন্টে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি ফয়ছল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ সদস্য সাংবাদিক মারূফ অমিত এর নেতৃত্বে এই মাহফিলটি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লায়ন্স আবুল হাসনাত। এছাড়াও, এ ইফতার এবং দোয়া মাহফিলে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের প্রধান উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
আয়োজনের প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি এবং প্রধান বক্তার বক্তব্য শেষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খতিব জিল্লুর রহমান, সাংবাদিক আবু তাহের, ফেরদৌস করিম আখঞ্জি, লুতফুর রহমান বাবু, আবুল কালাম মামুন, উপদেষ্টা নূর খান, সহ সভাপতি যথাক্রমে- শহীদ মিয়া, আব্দুল বাছিত, সালেহ আহমেদ সালে, অলি আহমেদ, আব্দুল আহাদ। যুগ্ম সাধারণ সম্পাদক- সাহেদ আহমেদ,অর্থ সম্পাদক আলতাফ হোসেন সাংগঠনিক সম্পাদক নজমুল হোসাইন, আরো বক্তব্য রাখেন শামসুল ইসলাম, প্রচার সম্পাদক তারেক আহমেদ, আক্তার হোসেন সদস্য মাসুম আহমেদ, সাদিকুর রহমান।
দ্বিতীয় অংশে দেশ, জাতি এবং প্রবাসীদের মঙ্গল কামনায় দোয়া এবং শেষে ইফতারের সময়সূচি অনুসারে ইফতারে অংশগ্রহণ করেন উপস্থিত ব্যক্তিবর্গ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক তাজউদ্দিন,রুবেল আহমেদ, আশিকুল ইসলাম, রুবেল আহমেদ, রিপন আহমেদ, রুকন আহমেদ, উজ্জ্বল, নবিন আহমেদ, আরিফ আহমেদ, রাহাত আহমেদ, মেহরাজ, রাশেদ প্রমুখ।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

