মাখসে সেন দেনিস এলাকায় উদ্বোধন হলো বাংলা টাউন

মাখসে সেন দেনিস এলাকায় উদ্বোধন হলো বাংলা টাউন

মাখসে সেন দেনিস এলাকায় উদ্বোধন হলো বাংলা টাউন
মাখসে সেন দেনিস এলাকায় উদ্বোধন হলো বাংলা টাউন

নবকণ্ঠ ডেস্কঃ প্যারিসের বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানের কাতারে যুক্ত হল বাংলা টাউন। শহরের উপকণ্ঠ মাখসে সেন দেনিস এলাকায় উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহাবুদ্দিন উদ্বোধন উপলক্ষে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির সকল প্রবাসীদেরকে বাংলা টাউনে স্বাগতম জানান।

বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলাদেশী প্রবাসিদের জন্য দেশী শাক, সবজি, আম, কাঠাল সহ দেশীও মৌসুমী ফল- মাছ ও হালাল মাংস নিয়ে বাংলা টাউনের এ যাত্রা শুরু হল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাজ উদ্দিন, কৌশিক রাব্বানী, আবু তাহির, ওবায়দুল্লা কয়েস, মাহবুব আহমদ, মাসুদ মিয়া, লুৎফর রহমান বাবু, আবুল কালাম মামুন সহ প্যারিসের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃব্দৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।

বাংলা টাউন ফ্রান্স প্রবাসীদের নিত্যদিনের বাজার চাহিদা পূরণ করতে সক্ষম বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহাবুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *