এবার পরিমণি নিয়ে বিতর্কিত আমির হামজা

এবার পরিমণি নিয়ে বিতর্কিত আমির হামজা

নবকণ্ঠ ডেস্কঃ সময়ের আলোচিত ইসলামী বক্তা আমির হামজা।সম্প্রতি ভারতের দক্ষীণি সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা রেশমিকা মন্দানাকে নিয়ে মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় হয়েছেন ভাইরাল। পরে অবশ্য তিনি তার সেই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন।

বিতর্ক যেন পিছুই ছাড়তে চাইছে না এই ইসলামি বক্তার। রুপালি জগৎ এর নায়িকাদের নিয়ে বেফাস মন্তব্য করে এমন আলোচনার জন্ম দিচ্ছেন বক্তা নিজেই। এবার আবোরো অনুরূপ কান্ডে বিতর্কের জন্ম দিলেন আমির হামজা। তিনি ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়িকা পরীমণীকে নিয়ে মন্তব্যের জেরে আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, পরীমণীর চেহেরা তেমন সুন্দর না। আমির হামজা বলেন, পরীমণীর সাথে আমার বহুবার দেখা হয়েছে। পরীমণী আমার পাশের জেলে ছিল।

এর আগে তিনি দক্ষীণি সিনেমার নায়িকা রেশমিকা মান্দানা সম্পর্কে বলেছিলেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন- ১৫৭ রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কী সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন।

এমন মন্তব্যের জেরে সামালোচিত হয়ে, ফেসবুক পোস্টে ক্ষমাও চেয়েছিলেন তিনি। সেখানে তিনি নিজেকে মানসিক ও শারিরিকভাবে অসুস্থ দাবি করেন।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *