ফ্রান্সস্থ বাংলাদেশী রাষ্ট্রদূতের বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার পরিদর্শন

ফ্রান্সস্থ বাংলাদেশি রাষ্ট্রদূতের বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার পরিদর্শন

নবকণ্ঠ ডেস্কঃ গত মঙ্গলবার ৩ সেপ্টেম্বর বিকেলে প্যারিসের উপকণ্ঠ ইস্তায় অবস্থিত বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার পরিদর্শন করতে আসেন ফ্রান্সস্থ বাংলাদেশী রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

রাষ্ট্রদূত মহোদয়কে অভ্যর্থনা জানান বাংলাদেশ ইসলামিক সেন্টার এর সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিন সেক্রেটারী কাজী হাবিবসহ কমিটির অন্যান্য ব্যাক্তিবর্গ। এসময় তাঁরা রাষ্ট্রদূত মহোদয়কে সেন্টার প্রঙ্গন ঘুরে দেখান। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের সামরিক সচিব ব্রিগেডিয়ার মিজানুর রহমান, হেড অফ চ্যান্সারি ওয়ালিদ বিন কাশেম ও ইস্তা ইসলামিক সেন্টার কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ।

বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির পরবর্তী প্রজন্মের জন্য এই ইসলামিক সেন্টার খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম চর্চার পাশাপাশি পরবর্তী প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশীর স্বার্থরক্ষায় এই কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের সঙ্গে দূতাবাস একসঙ্গে কাজ করার আশ্বাস প্রদান করেন তিনি।

এসময় বাংলাদেশে বন্যাদুর্গত এলাকার মানুষের সার্বিক কল্যাণ কামনা ও নিহতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়া জুলাই বিপ্লবের শহীদদের ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশি কমিউনিটির সাথে বাংলাদেশ দূতাবাসের সম্পর্ক আরো দৃঢ় ও সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে সবাই।

-191

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.