নবকণ্ঠ ডেস্কঃ নেত্রকোণার পূর্বধলায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াকে কেন্দ্র করে গরু জবাই ও বিরিয়ানি ভোজের আয়োজন করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। রোববার (তারিখ) বিকেলে পূর্বধলা উপজেলার লেটিরকান্দার মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে দলের সব কার্যক্রম স্থগিত ঘোষণার পরপরই মাদানী ফেসবুকের মাধ্যমে এ উদযাপনের ঘোষণা দেন।
মাদানীর বক্তব্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজত কর্মীদের ওপর গুলি চালানোর পর আওয়ামী লীগের পক্ষ থেকে গরু জবাই করে “উদযাপন” করা হয়েছিল। এবার দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়াকে তিনি “নির্যাতিতদের জন্য ন্যায়বিচার” হিসেবে দেখছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, “আসুন আমরা ওদের নিষিদ্ধ হওয়া উদযাপন করি। আমি একটি গরু জবাই দেওয়ার নিয়ত করেছি।”
নিজের ঘোষণা অনুযায়ী তার মাদরাসার সামনে তিনি গরু জবাই করেন। এরপর গোশত কেটে রান্না করা হয় বিরিয়ানি। দেড়শো শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর জন্য রোববার সন্ধ্যার পর ভুড়িভোজের আয়োজন করা হয় মাদরাসায়।
আওয়ামী সরকারের আমলে কারা নির্যাতনের শিকার এই আলেম এ সময় আওয়ামী লীগকে “ফ্যাসিস্ট গোষ্ঠী” আখ্যা দিয়ে দাবি করেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ দলের বিচার হওয়া উচিত।”
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
