লাকর্নভে মেয়র পদে নাদিয়া ছাবুন, প্যানেলে বাংলাদেশি প্রার্থী আকাশ বড়ুয়া

লাকর্নভে মেয়র পদে নাদিয়া ছাবুন, প্যানেলে বাংলাদেশি প্রার্থী আকাশ বড়ুয়া

নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সের বাংলাদেশি অধ্যুষিত লাকর্নভ এলাকায় আসন্ন স্থানীয় নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমিউনিস্ট পার্টির প্রার্থী নাদিয়া ছাবুন। তিনি এলাকার সকল নাগরিকের কাছে ভোট প্রার্থনা করেছেন এবং নির্বাচিত হলে জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

La Courneuve শহরটি ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পৌর এলাকা। ২০২৩ সালের হিসাব অনুযায়ী এখানে বসবাসকারীর সংখ্যা ৪৭ হাজার ১৬৭ জন। এর মধ্যে প্রায় পাঁচ হাজার বাংলাদেশির বসবাস রয়েছে, যা শহরটিকে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবে পরিচিত করেছে।

এবারের নির্বাচনে নাদিয়া ছাবুনের প্যানেল থেকে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজানের বাসিন্দা আকাশ বড়ুয়া। নির্বাচনের আগে কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভায় মেয়র প্রার্থী বলেন, এলাকার জনমানুষের নিরাপত্তা, নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করাই হবে তার অগ্রাধিকার।

অন্যদিকে বাংলাদেশি প্রার্থী আকাশ বড়ুয়া জানান, তাদের প্যানেল নির্বাচিত হলে বাংলাদেশি কমিউনিটির আবাসন সমস্যার সমাধানে তিনি বিশেষভাবে কাজ করবেন। পাশাপাশি অভিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

আকাশ বড়ুয়া বলেন, গুরুত্বপূর্ণ এ শহরে বসবাসরত বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। একই সঙ্গে আগামী প্রজন্মকে ফ্রান্সের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.