"তুমি কে আমি কে রাজাকার রাজাকার!" স্লোগানে উত্তাল ঢাবি

“তুমি কে আমি কে রাজাকার রাজাকার!” স্লোগানে উত্তাল ঢাবি

নবকণ্ঠ ডেস্কঃ গত বছরের ১৪ জুলাই তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনার বিতর্কিত “রাজাকারের বাচ্চা” মন্তব্যের প্রথম বর্ষপূর্তিতে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার!’ স্লোগানে ফের উত্তাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। গতকাল সন্ধ্যায় শতাধিক শিক্ষার্থী রাজপথে নেমে কোটা সংস্কার আন্দোলনের সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেন, যা ২০২৩ সালে গণআন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।

২০২৩ সালের এই দিনে এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “যুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা, নাতি-পুতিরা হলো মেধাবী!” এ মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে রাতেই ঢাবির ছাত্রছাত্রীরা হলের তালা ভেঙে রাজপথে নেমে আসেন। “চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার” প্রভৃতি স্লোগান ও “তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার” প্রতিবাদী ধ্বনি ক্যাম্পাসে নতুন করে আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায়। ওই রাতেই ছাত্রলীগ আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন শুরু করলে বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়ে।

হাসিনার এই বক্তব্য কোটা আন্দোলনের জন্য “টার্নিং পয়েন্ট” হয়ে দাঁড়ায়। আদালত বা আলোচনায় নিষ্পত্তির পথে থাকা আন্দোলন পুনরায় তীব্রতর হয় এবং সরকারি দমন নীতির মুখে দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নেয় এবং ক্রমনয়ে আন্দোলন রুপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.