বিশ্ব অলিম্পিক দিবসে আবেদা জাহানকে স্কুল স্পোর্টস এসোসিয়েশনের সংবর্ধনা

বিশ্ব অলিম্পিক দিবসে আবেদা জাহানকে স্কুল স্পোর্টস এসোসিয়েশনের সংবর্ধনা

বিশ্ব অলিম্পিক দিবসে আবেদা জাহানকে স্কুল স্পোর্টস এসোসিয়েশনের সংবর্ধনা
বিশ্ব অলিম্পিক দিবসে আবেদা  আক্তার জাহানকে স্কুল স্পোর্টস এসোসিয়েশনের সংবর্ধনা

এন আই মাহমুদঃ বৃহস্পতিবার ২৩ জুন বিশ্বব্যাপি পালিত হল অলিম্পিক দিবস ২০২২। বাংলাদেশেও দিবসটি পালিত হয়েছে বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশনের আয়োজনের মাধ্যমে। দিবসটিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভিআইপি অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের।

এতে জাতীয়ভাবে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়) ২০২২ নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি আবেদা আক্তার জাহানকে সংবর্ধনা জানানো হয়। তিনি বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট ও তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মিঠামইন, কিশোরগঞ্জ-এর প্রধান শিক্ষিকা।

শিক্ষাঙ্গনে ক্রীড়ার গুরুত্ব নিয়ে বলছেন আবেদা আক্তার জাহান
শিক্ষাঙ্গনে ক্রীড়ার গুরুত্ব নিয়ে বলছেন  প্রধান অতিথি আবেদা আক্তার জাহান

বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল আলম ও মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রীড়া ও শারিরীক শিক্ষা বিষয়ের শিক্ষকবৃন্দ এবং এক্সট্রা কারিকুলার একটিভিটিতে এগিয়ে থাকা ছাত্র-ছাত্রীরা।

সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আবেদা জাহান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। আজকের শিশুদের মানসিক পূর্নাঙ্গ বিকাশের জন্য ক্রীড়াঙ্গনে তাদের যুক্ত করার জন্য শিক্ষকদের প্রতি প্রয়োজনীয় সকল প্রকার চেষ্টা করার আহবান জানিয়ে তিনি এ ব্যাপারে সরকার সর্বোচ্চ সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কামরুন্নেসা আশরাফ দিনা’র দায়িত্বে বাংলাদেশের আর্চারী টিম ইতোমধ্যে ফ্রান্সে ইন্টারন্যাশনাল সামার স্কুল স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহন করে ব্রোঞ্জ পদক জয় করে ফিরেছে।
এবার আবেদা জাহানের দায়িত্বে আগামী সেপ্টেম্বরে বেলজিয়ামে আসন্ন একটি প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টিম।

সংবর্ধিত প্রধান অতিথি বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।

এবারের প্রতিপাদ্য, “একসাথে সুন্দর পৃথিবীর জন্য” বা Together, for a Peaceful World প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত অলিম্পিক দিবসের নানা গুরুত্ব তুলে ধরেন সাধারণ সম্পাদক রবিউল আলম। তিনি প্রতিপাদ্য লক্ষ্যসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ “সাসটেইন্যাবল বা টেকসই ডেভেলাপমেন্ট স্ট্র্যাটেজি” ব্যাখ্যা করে শোনান।

ছুটির পরে নয়, বরং ক্লাসের সাথে সমন্বিত ক্রীড়া ঘন্টা প্রচলনকে সহমত জানান প্রধান অতিথি সহ সবাই। অতিথিদেরকে তাদের বিভিন্ন ভূমিকার জন্য স্মারক শংসাপত্র ও উপস্থিত শিক্ষার্থীদেরকে বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশনের মেডাল ও সার্টিফিকেট প্রদান করা হয়। পুরষ্কার ও মেডেল বিতরণ করেন প্রধান অতিথি। শেষে ফটোসেশন ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

উল্লেখ্য, এছাড়াও  পূর্বে ২০১৮ সালে মিসেস আবেদা আক্তার জাহানের স্বামী, মহামান্য রাষ্ট্রপতির ছোটো ভাই অধ্যক্ষ্য আব্দুল হক শ্রেষ্ঠ জাতীয় কলেজ শিক্ষক নির্বাচিত হন। বাংলাদেশে স্পোর্টস এসোসিয়েশনের জন্য নিবেদিত প্রান প্রতিমন্ত্রী পত্নী কামরুন্নেসা আশরাফ দিনার সাথে একযোগে কাজ করে যাচ্ছেন তিনি। সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশন ২০১৮ সালে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশন- আইএসএফ এর স্বীকৃতি পায়। এর পর বিভিন্ন দেশের স্কুল স্পোর্টস ফেডারেশনগুলোর সাথে সম্পর্ক নতুন মাত্রা লাভ করে।

 

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.