নবকণ্ঠ ডেস্কঃ ইতালির ভেনিসে আব্দুল্লাপুরের যুবকদের নিয়ে গঠিত সংগঠন আব্দুল্লাপুর ফ্রেন্ডস অফ দ্য সোসাইটির উদ্যোগে রমজানের গুরুত্ব এই প্রজন্মের কাছে তুলে ধরতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুন্দর পরিবেশে পরিবার-পরিজন নিয়ে রোজাদারবৃন্দ এতে অংশগ্রহন করেন।
বৃহস্প্রতিবার ভেনিসের ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্টের হলরুমে প্রায় তিন শতাধিক রোজাদার একসাথে এই মাহফিলে অংশগ্রহন করেন। এই প্রথম কোনো ইফতার মাহফিলে পরিবার নিয়ে এত সুন্দর আয়োজন করায় উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ প্রশংসা করেন। প্রবাসে এ ধরণের আয়োজন অব্যাহত থাকলে আমাদের পরিবর্তী প্রজন্ম আমাদের ইসলামিক শিক্ষা ও কৃষ্টি কালচার তারা লালন করতে শিখবে বলেও আশা প্রকাশ করেন।
এতে মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, বিল্লাল রশিদ, আহমেদ মুসা, আহমেদ কাওসার ও খান সৈকত এর তত্বাবধানে ইফতার মাহফিলে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা ছাড়াও ভেনিসের রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ইফারের পূর্বে সকল রোজাদারদের সুস্থতা কামনা করে মোনাজাত করেন আব্দুর রাজ্জাক।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি সুলেমান হোসাইন, সাধারণ সম্পাদক মশিউর রহমান, আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির সাবেক সভাপতি তাজুল ইসলাম, ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতি মনফলকনের সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক, ভৈরব পরিষদের মোবারক হোসেন, তোষণ খান, যুবলীগের মোস্তফফ সৈয়াল কালু, মোক্তার খান, মহসিন হোসেন, আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক নওয়াজ শরীফ, সাংগঠনিক সম্পাদক আল আমিন মোহাম্মদ, উপদেষ্টা আব্দুল কাইয়ুম, জয়নাল আবেদীন, মোশারফ হোসেন, বশির আহমেদ, ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির ফয়সাল আহমেদ, ইলিয়াস মিয়া, আনিস আহমেদ, সাংবাদিক নাজমুল হোসেন ও মেসবাহ আহমেদ।
ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতা করেন ফ্রেন্ডস অফ দ্য সোসাইটির আলী মনসুর, পারভেজ সরকার, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ ভূঁইয়া, মুর্শেদ বেপারী, তৌফিক ভূঁইয়া, রতন, আলামিন, পারভেজ ভূঁইয়া, আজিবুর রহমান, রাব্বানী, আমিনুল, রিদয়, আবু তাহের, আতিক জুনিয়র, উজ্জ্বল, কুদ্দুস আলী, ফরহাদ খান ও রাজীব বাঘা।
পরিশেষে আয়োজকদের পক্ষ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
