স্বাস্থ্যবিধি মেনে ফ্রান্সে ঈদুল ফিতর উদযাপন


স্বাস্থ্যবিধি মেনে ফ্রান্সে ঈদুল ফিতর উদযাপন

ফ্রান্সের মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে উদযাপিত হলো মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার-ইস্তায় ৭টি জামাত, ওভারভিলিয়েস্হ বাংলাদেশ জামে মসজিদে সকাল ৬টা ৩০ মিনিট থেকে দুপুর ১২.৩০পর্যন্ত বেশ কয়েকটি জামাত, অনুষ্ঠিত হয়েছে।

ফজরের নামাজের পরপরই ঈদের জামাতে অংশ নিতে স্থানীয় মসজিদগুলোতে জড়ো হন বিভিন্ন দেশের নাগরিক, প্রবাসী বাংলাদেশিসহ সকল দেশের ধর্মপ্রাণ মুসল্লীরা। ঈদের জামাতে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক, গ্লাভস পরে নামাজ আদায় করতে দেখা গেছে।

নামাজ শেষে সারা বিশ্বের মানুষের শান্তি কামনায় ও করোনাভাইরাসের প্রতিরোধে দোয়া করা হয়। নামাজ শেষে দেশে থাকা স্বজনদের কথা মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রবাসী বাংলাদেশিরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *