সৌদি আরব প্রতিনিধি- ভয়াবহ এক পরিস্থিতি দিকে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শ্রম বাজার মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরব। হুহু করে বেড়ে চলছে মহামারি মরণব্যধি করোনা ভাইরাস।

অন্যদিকে এই সঙ্কটে হ্নদয়রোগে নামক নিরব ঘাতক ছাড়ছে না প্রবাসীদের পিছু। একদিকে করোনা অন্যদিকে মরণব্যধি হ্নদরোগে প্রতিদিন কেড়ে নিচ্ছে প্রবাসীদের প্রাণ ।
করোনায় মৃত্যুর সংখ্যার চেয়ে হ্নদয়রোগে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে চলছে সৌদি আরবে । মানসিকভাবে ভেঙে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা। দুশ্চিন্তা আর পরিবারের চিন্তা করে মানসিক ও ভারসাম্যহীন হয়ে নিজ বাসায় ও হাসপাতালে মারা যাচ্ছে বাংলাদেশি প্রবাসীরা।
মার্চ মাসের ২ তারিক থেকে চলিত মাসে ১৭ এপ্রিল পর্যস্ত করোনা ভাইরাসে মারা গেছে ১৭ জন এবং হ্নদয়রোগে আক্রান্ত হয়ে মারা গেছে অনন্ত ৭০ বাংলাদেশি প্রবাসী।
গত ২৪ ঘন্টায় সৌদি আরবের পবিত্র মক্কা-মদিনা ও জেদ্দায় ৮ বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা মৃত্যু হয়েছে।
১. মক্কায় জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নগরীর কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী যুবক মোঃ- মোশেদুল আলম (৩৫) মৃত্যু হয়।
তার বাড়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ ইসমাঈলা হাটের উত্তরে কালু আসিন পাড়ার মরহুম বাচা আহমদ মিয়া পুত্র।
২. করোনা ভাইরাস রেগে আক্রান্ত হয়ে মক্কায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী হাজ্বী আমান উল্লাহ মৃত্যু হয়।
তার বাড়ী কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খারুলিয়া বাজার পাড়ার মরহুম সোলতান আহমদের পুত্র।
৩. মদীনায় জ্বর, সর্দিকাশিতে আক্রান্ত হয়ে নিজ বাসায় প্রবাসী রেজাউল করিম (৪০) মৃত্যু হয়।
তার বাড়ী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদী মনসুরিয়া মরহম মাওলানা সাইফুল মুল্লুকের পুত্র। সে মদীনা শরীফের বাঙ্গালী মার্কেটস্থ প্রবাসী হোটেলের মালিক মোস্তাকের ছোট ভাই।
৪. সৌদিতে স্ট্রোক করে নিজ বাসা প্রবাসী মকসুদুর রহমান সমির (৩২) মৃত্যু হয়।
তার বাড়ী ফেনী জেলা ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছালামত উল্যাহ ভূঁঞা বাড়ীতে।
৫. মদিনায় করোনায় আক্রান্ত হয়ে জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী ওবাইদুর রহমান জুয়েল (৫০) মৃত্যু হয়।
তার বাড়ী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কানাইমাদারী গ্রামের ছৈয়দ জালাল খাঁন মুন্দার (রঃ) পাড়ার ছৈয়দ জালাল খাঁন মুন্দার( রঃ) বংশধর, তৎকালীন জমিদার মরহুম ছৈয়দ ফতেহ আলী চৌধূরীর( ব্রিটিশ পঞ্চায়েত প্রধান) ছেলে মরহুম ছৈয়দ আব্দুল হাকিম চৌধূরীর ছেলে (সাবেক পরিচালক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।) মরহুম ছৈয়দ আহমদ চৌধূরীর মেজ পুত্র।
৬. মদিনায় করোনায় আক্রান্ত হয়ে ওহুদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী মোঃ- সিরাজুল ইসলামে (৪৮) মৃত্যু হয়। তার বাড়ী চাঁদপুর জেলায়।
৭. মক্কায় একটি হাসপাতালর জিয়াউর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। তার বাড়ী কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালং খালি ইউনিয়নে।
৭. মক্কা কুদায় জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত নিজ বাসায় মুহাম্মদ দুলাল চৌধুরী (৫৫) মৃত্যু হয়। তার বাংলাদেশ ঠিকানা এখনো পাওয় যায়নি।
মদিনায় আরেক ব্যবসায়ী রেমিটেন্স যোদ্ধা মৃত্যু হয়েছে জানাগেছে।
সবশেষ তথ্য অনুযায়ী ১৭ এপ্রিল গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬২জন। মোট আক্রান্তের সংখ্যা ৭১৪২মারা গেছে ৪জন, এই নিয়ে দেশটিতে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছেন ৮৭জনে। অন্যদিকে সুস্থ হয়েছেন ৫৯জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১০৪৯জন। তথ্যসূত্রে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
