সুখের পথ, শান্তিময় জীবন ও দূষণ মুক্ত পরিবেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্যারিসের পান্তার একটি অভিজাত মিলনায়তনে ১৫ ই সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হলো দি ওয়ে টু হ্যাপিনেস ফাউন্ডেশনএর সাথে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির মতবিনিময়,আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় অংশগ্রহন করেন দি ওয়ে টু হ্যাপিনেস ফাউন্ডেশন এর সভাপতি স্টেফানি মালুভরে , প্রোগ্রাম কোর্ডিনেটর এলিসন আহল , সমাজকর্মী কটিরিয়ান ক্রস ও আন্নাসি আহল।

প্রোগ্রাম কোর্ডিনেটর মডেল ও নৃত্য শিল্পী এলিসন আহল ও ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক সাংবাদিক ‘আব্দুল আজিজ সেলিমের’ পরিচালনায় সেমিনারে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক , রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ও ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দি ওয়ে টু হ্যাপিনেস ফাউন্ডেশন এর সভাপতি স্টেফানি মালুভরে বলেন সুখী থাকতে হলে নিজেদের প্রতি যত্নবান হতে হবে। শিশুদের ভালবাসতে হবে, তাদের সুশিক্ষা দিতে হবে, শিশুদের সামনে ঝগড়া করা যাবেনা । সংযমী হতে হবে, ভালো কাজ একটু বা ক্ষুদ্র হলেও শুরু করলে একদিন বিশাল হবে। পিতা-মাতাকে শ্রদ্ধা , পরিবেশ রক্ষা ও এমন একটি সরকারকে সমর্থন করতে হবে যেটি সকলের জন্য কাজ করে।

সুখের পথ বা শান্তিময় জীবন ও দূষণ মুক্ত পরিবেশ রাখতে সচেতনতামূলক ভিডিও দেখানো হয় সেমিনারে।

সেমিনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ‘ফ্রান্স-বাংলা স্কুলে’র ছাত্র-ছাত্রী শ্রেষ্ঠা নন্দী,পার্থিব রাজ, প্রিয়ন্তি পাল,নিপসি হোসেন, নিধুয়া হোসেন, আরশী চৌধুরী, সৌরভ দাস, সুর্য দাস, ফাইজা হোসেন, জয়িতা ভট্রাচার্য ও রাধিকা রায়। তারা দেশাত্নবোধক গান, নজরুল গীতি ও নৃত্য পরিবেশন করেন। বাংলা সংস্কৃতি ও বাংলাদেশীদের ব্যবহারে মুগ্ধ ছিলো উপস্থিত ফরাসিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.