সাংবাদিক রিমন মাহফুজ ও দুলাল চৌধুরীকে প্যারিসে সংবর্ধনা প্রদান

ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের নির্বাহী কমিটর সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি,র সহ সাধারণ সম্পাদক রিমন মাহফুজ ও দৈনিক জাগরণ এর এক্সিকিউটিভ এডিটর দুলাল আহমদ চৌধুরী,র ফ্রান্স আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ফ্রান্সের বাংলা মিডিয়ার সাংবাদিকবৃন্দের আয়োজনে গত রবিবার প্যারিসের লাকর্ণভে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের আহ্বায়ক ফেরদৌস করিম আখনজি।

সাংবাদিক আব্দুল আজিজ সেলিম এর পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের নির্বাহী কমিটর সদস্য রিমন মাহফুজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক জাগরণ এর এক্সিকিউটিভ এডিটর দুলাল আহমদ চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন সাংবাদিক আবু তাহির , আনোয়ারুল করিম রাজু , নয়ন মামুন , মিজানুর রহমান , রাসেল আহমদ , রুহুল আমিন , জামিল আবেদ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রবাসে ব্যস্ততার মাঝেও বাংলাদেশী সাংবাদিকরা দেশকে বিশ্ব দরবারে ইতিবাচক ভাবে তুলে ধরছেন যা অত্যন্ত প্রশংসার। দেশের সমৃদ্ধির জন্যে শুধু সাংবাদিক নয় সকল স্তরের মানুষের কাজ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.