লুজানে জাতীয় শোক দিবস পালন

সুইজারল্যান্ডের অলিম্পিক শহর লুজানের একটি কমিউনিটি হলে ১৬ আগষ্ট রবিবার যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী তথা জাতীয় শোক দিবস পালন করেছে সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদ।

সংগঠনের সভাপতি জসিম ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক খান শরিফের সঞ্চালনায় এ শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান, মঞ্চে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ বেপারী, সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ইমরান খান মুরাদ এবং সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারন সম্পাদক আবুল খায়ের মনির।

জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শোক সভার শুরু করেন উপস্থিত নেতা কর্মী ও অতিথিগন। অতঃপর পবিত্র কোরআন তেলোয়াত করেন মোঃ আনিস হোসাইন। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের উপর আলোচনায় অংশগ্রহন করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ মহসিন, খলিলুর রহমান, আশরাফুল আলম লিটন, সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারন সম্পাদক কাজী আসাদ, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি অরুন বড়ুয়া, মোর্শেদ গোলাম, মশিউর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাসুম খান দুলাল, শাহ আলম এগার, সুইজারল্যান্ড শ্রমিক লীগের সাবেক সাধারন সম্পাদক কল্যান পাল, বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি জমাদার নজরুল, তথ্য ও গবেষণা সম্পাদক গৌরি চরন সসীম প্রমুখ।

আলোচনায় প্রায় সকলেই জাতির পিতার আত্মস্বীকৃত খুনিদের পিছনে থাকা পরিকল্পনাকারী ও সুবিধাভোগকারী সকলকে আইনের আওতায় আনার জোর দাবি জানান। সেইসাথে বিদেশে পলাতক সাজা প্রাপ্তদের অতি দ্রুত দেশে এনে সাজা কার্যকর করার দাবিও জানান আলোচকগণ। এছাড়াও বঙ্গবন্ধুর বিভিন্ন ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

সুইজারল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক নেতা কর্মী ও বঙ্গবন্ধু প্রেমিক এবং তাদের পরিবারবর্গ এই মহতি আয়োজনে অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.