রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নেয়ার দাবিতে নেদারল্যান্ডসে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ প্রদর্শন

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলার শুনানির সময় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে প্রবাসী বাংলাদেশিরা।

এসময় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম সহ বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মিয়ানমারের শাস্তি প্রদানের জন্য এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দাবিতে শ্লোগান দেন।

মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে অং সান সু চি আদালতে হাজির ছিলেন এসময় ।

মামলার শুনানির শুরুতে প্রধান বিচারপতির উদ্দেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নির্বোধ হত্যাকাণ্ড বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন গাম্বিয়ার আইনমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *