মাহে রবিউল আওয়াল উপলক্ষে প্যারিসে আলোচনা সভা অনুষ্ঠিত

ফ্রান্সের বাংলাদেশী অধ্যুষিত সার্সেল এলাকায় এম সি ইনিস্টিটিউট ফ্রান্স এর আয়োজনে মাহে রবিউল আউওয়াল উপলক্ষে ইনিস্টিটিউটের হলে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইনিস্টিটিউটের ডিরেক্টর নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও কবি আব্দুল আজিজ সেলিমের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সের বিশিষ্ঠ ব্যবসায়ী , বিটিআই কার্গো চেয়ারম্যান কবির হোসেইন পাটোয়ারী।

এসময় মহানবী হযরত মোহাম্মদ সঃ এর জীবনীর উপর আলোচনা করেন ইনিস্টিটিটের প্রিন্সপাল বদরুল বিন হারুন।

আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা ইব্রাহীম খলিল আযাদী, মাওলানা সুফাইর আহমদ, আব্দুল মোসাব্বির ।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট এর কোষাধক্ষ্য লুৎফুর রহমান, অভিভাবক বাবুল আহমদ , জাকারিয়া আহমদ, নাজিম আহমেদ, মুসলিম উদ্দিন, মনাই মিয়া ও ফুজায়েল আহমদ।

উক্ত মাহফিলে বক্তারা বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.)। তিনি নবীদের সর্দার। কিয়ামত পর্যন্ত আগত সব মানুষ ও জিনের জন্য নবী। তিনি শেষ নবী। তাঁর পরে আর কোনো নবী আসবেন না। তাঁর সম্মান ও মর্যাদার সাক্ষ্য পবিত্র কোরআনসহ সব আসমানি গ্রন্থে রয়েছে। আল্লাহ তাআলা তাঁকে সৃষ্টিজগতের জন্য কল্যাণস্বরূপ প্রেরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.