একতাই শক্তি ‘ একতাই বল এই শ্লোগান কে সামনে রেখে ফ্রান্সে “ব্রাদার্স নেটওয়ার্ক ইন- ইউরোপ” সংগঠনের অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ হয়েছে ।
গত বৃহস্পতিবার ক্যাতসিমার সোনার বাংলা রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক জইন ইউ আহমেদ জনির সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক,শাহ্ খালেদ মাহমুদ মুমিন এর পরিচালনায় উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক, যুগ্ন-সাধারণ সম্পাদক বিলাল আহমেদ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত পাঠ করেন সংগঠনের সদস্য মাছুৃম আহমেদ, এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আসিকুজ্জামান আসিক,এস এম কামরুল ইসলাম সেলিম, আতিক আহমেদ,জায়েদ আহমেদ,এম এ দিলোয়ার, নাজমুল হক ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন আহমেদ,আসফাক আহমেদ,রাজন মিয়া,দিলোয়ার,রতন,সৈকত,মাহিন,আল-আমিন,সুজন আহমেদ,আসফাক আহমেদ,রাজন মিয়া,দিলোয়ার,রতন,সৈকত,মাহিন ও আল-আমিন ।
ব্রাদার্স নেটওয়ার্ক ইন ইউরোপ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন– সংগঠনের যুগ্ন-আহব্বায়ক-হাফিজুর রহমান,বেলায়েত হোসেন, শরিফ,ইমন,মামুন,মাজেদ, এবং–ভিডিও কনফারেন্স মাধ্যমে ইতালি থেকে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব-হোসাইন মোঃআলমগীর-
এতে আর উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তারেক ,কামরুল,রাজু,সোহাগ,ফাহিম ও সাইফুজ্জামান ।
এ সময় “ব্রাদার্স নেটওয়ার্ক ইন ইউরোপ” এর পক্ষ থেকে সংগঠনের আহবায়ক,জইন ইউ আহমেদ জনি বলেন – ইউরোপে নবাগত ও সমস্যাগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এই সংগঠন কাজ করবে । ইউরোপের প্রতিটি দেশে রয়েছে এই সংগঠনের সদস্য । তাছাড়া বাংলাদেশে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ও কাজ করবে এ সংগঠন।

