
বরিশাল এর মা মাটি ও মানুষের উন্নয়ন এবং বিশেষ করে ফ্রান্সে বরিশালবাসীর সহযোগিতা ও শক্তিশালী বাংলাদেশী কমিউনিটি গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স। ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে প্রাচীনতম সামাজিক সংগঠন হিসাবে পরিচিত এ সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন আন্তরিকতার মাধ্যমে কমিউনিটিকে শক্তিশালী করা সম্ভব।
রোববার প্যারিসে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের দীর্ঘদিনের কার্যক্রম পর্যালোচনা , আগামী দিনের পরিকল্পনা সংবাদ সম্মেলন করে তুলে ধরা হয়।
এসময় সর্বসম্মতিক্রমে সংগঠনকে শক্তিশালী করতে ১৪১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়। বৃহৎ এ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ ,প্রধান উপদেষ্টা এনামুল হক খান স্বপন, সাবেক সভাপতি মোতালেব খান, রিপন দেওয়ান মনা সহ সংগঠনের নেতৃবৃন্দ।
ফ্রান্সের বরিশালবাসীকে পারিবারিক আবহে সংঘবদ্ধ করে ‘বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার’ আদায়ে কাজ করার প্রতিশ্রুতি জানান বক্তারা। এসময় তারা আদর্শ ও সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ে তুলতে সকল প্রবাসীদের কাজ করার আহ্বান জানান । শীঘ্রই বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হবে বলে জানান নেতৃবৃন্দ।

