
প্যারিসের ক্যাথসীমার কুটুমবাড়ি রেস্টুরেন্টে ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বর্তমান কার্য নির্বাহী কমিটি বিলুপ্ত করে
ফেরদৌস করিম আখনজিকে আহ্বায়ক, নয়ন মামুন, জাকির হোসেইন, মোঃ রেজাউল করিম, মিজানুর রহমান, নূরুল আলম মাসুমকে যুগ্ম আহবায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয় ।
ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক লুতফর রহমান বাবুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির , সহসভাপতি ফেরদৌস করিম আখনজি, সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম, সদস্য নূরুল কবির মাসুম, মোঃ নাজমুল কবির, রুহুল আমিন ।
আগামী ২ মাসের মধ্যে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে নতুন কার্য নির্বাহী কমিটি গঠনকল্পে কাজ করবে এ কমিটি।

